✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কানাডার রেজাইনায় প্রথমবার লাউডস্পিকারে আজান প্রচার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৫, | ১৪:০৮:০০ |

কানাডার সাসক্যাচুওয়ান প্রদেশের রাজধানী রেজাইনায় প্রথমবারের মতো লাউডস্পিকারে আজান দেওয়া হয়েছে। শহরের রেজাইনা সিটি জামে মসজিদ গত শুক্রবার দুপুরে প্রথমবারের মতো উন্মুক্ত স্থানে সরাসরি আজান সম্প্রচার করেছে। ইসলামের নামাজের আহ্বান আজান সম্প্রচার করা হয় কানাডিয়ান ক্যান্সার সোসাইটির সাবেক কার্যালয় ভবন থেকে, যা রেজাইনা সিটি হলের বিপরীতে অবস্থিত।

মসজিদ কর্তৃপক্ষের প্রতিনিধি আনিসুর রহমান সিটিভি নিউজকে বলেন, ‘আমরা বিশ্বাস করি, এর মাধ্যমে রেজাইনার মানুষ রেজাইনা সিটি জামে মসজিদ সম্পর্কে আরো পরিচিত হবে এবং মুসলিম ও অমুসলিম উভয় সম্প্রদায়ের কাছে মসজিদটিকে পরিচয় করিয়ে দেওয়া সহজ হবে। কারণ আমরা রেজাইনা শহরের কেন্দ্রস্থল ডাউনটাউন এলাকায় অবস্থান করছি।’

মসজিদ কর্মকর্তারা জানান, প্রতি শুক্রবার জুমার নামাজের আগে দুই থেকে তিন মিনিটের জন্য আজান সম্প্রচার করা হবে। বর্তমানে মসজিদটি জুলাই মাসের শেষ পর্যন্ত আজান সম্প্রচারের একটি অনুমতিপত্র পেয়েছে। এরপর বছরের শেষ পর্যন্ত কার্যকর আরেকটি পারমিট প্রদান করা হবে। তবে ভবিষ্যতে এই অনুমতিপত্র প্রতি বছর নবায়ন করতে হবে।

তারা আরো জানিয়েছে, ভবিষ্যতে একটি শিশু পরিচর্যা কেন্দ্র (চাইল্ডকেয়ার সেন্টার), একটি ইসলামিক স্কুল এবং মসজিদ-সংক্রান্ত আরো কিছু অবকাঠামো প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। আনিসুর রহমান বলেন, ‘আমরা বহুসাংস্কৃতিক বৈচিত্র্যে বিশ্বাস করি। ছাদের ওপর স্থাপিত লাউডস্পিকারের মাধ্যমে আজান সম্প্রচারের পরীক্ষামূলক অনুমতি দেওয়ার জন্য আমরা রেজাইনা পুলিশ সার্ভিসের প্রতি কৃতজ্ঞ। তারা আমাদের এক মাসের জন্য এই পরীক্ষা পরিচালনার সুযোগ দিয়েছে, যাতে দেখা যায় এটি কীভাবে পরিচালিত হচ্ছে। এরপর দীর্ঘমেয়াদি পারমিট দেওয়ার বিষয়ে তারা সিদ্ধান্ত নেবে।’

সাসক্যাচুওয়ান প্রদেশে মুসলিম জনসংখ্যা গত এক দশকে দ্রুত বৃদ্ধি পেয়েছে। স্ট্যাটিস্টিকস কানাডা (StatsCan)-এর তথ্য অনুযায়ী, ২০১১ সালে প্রদেশটিতে মুসলিমের সংখ্যা ছিল ১০,০৪০ জন। ২০২১ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৫,৪৫৫ জনে, যা প্রদেশের মোট জনসংখ্যার ২.৩ শতাংশ। এদের অধিকাংশই রেজাইনা ও সাসকাটুন শহরে বসবাস করেন। 

সূত্র : টরেন্টো সান

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..