✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

৬৮’র বাংলার বিচারক হলেন জুয়েল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০২-২৪, | ১৭:৪২:১৪ |

ভাষার মাসে ‘বাংলা হোক সর্বময়’ এই স্লোগান নিয়ে আরএফএল ‘৬৮’র বাংলা’ নামে একটি আহ্বান জানায়। টানা ৬৮ সেকেন্ড কেউ পরিপূর্ণ বাংলায় কথা বলতে পারে কিনা মূলত, সেটাই তাদের এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিল।

অংশগ্রহণকারীদেরকে ন্যূনতম ৬৮ সেকেন্ডের ভিডিও পাঠাতে বলা হয়েছিল। ভাষা আন্দোলনের ৬৮ বছরকে স্মরণ করে ৬৮ সেকেন্ডকে প্রতীকি অর্থে ব্যবহার করা হয়েছে।

এই প্রতিযোগিতা পুরো দেশব্যাপী বিপুল সাড়া ফেলেছে। সবার পাঠানো ভিডিওগুলো থেকে সঠিক বিজয়ী বের করতে গঠন করা হয়েছে ৪ সদস্যের একটি দল। যার একজন হিসেবে থাকছেন তরুণ কথা সাহিত্যিক, নাট্যকার ও দৈনিক ইত্তেফাক কর্মী সাইফুল ইসলাম জুয়েল।

জুয়েল মাল্টিনিউজটোয়েন্টিফোরকে বলেন, ‘বাংলা আমাদের প্রাণের ভাষা। হৃদয়ের বন্ধন। তবে, নানা কারণে বাংলায় আজ অন্য ভাষার অহেতুক সংমিশ্রণ। এই উদ্যোগকে স্বাগত জানাই। এমন একটি আয়োজনে বিচারকদের একজন হতে পেরে আমি গর্বিত। আমরা ৬৮’র বাংলা আহ্বানের সেরা ১০জন বিজয়ীকে নিখুঁতভাবে বাছাইয়ের চেষ্টা করব। অংশগ্রহণকারী সকলের জন্য শুভকামনা থাকল।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..