মিশরে সোনার জিবসহ মমির সন্ধান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০২-০৯, | ০৪:৫৩:৫৩ |

মিশরের আলেকজান্দ্রিয়া শহরের উপকণ্ঠে প্রত্নতাত্ত্বিক খননকাজ চালাতে গিয়ে বহু মমি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুইজনের মমিতে ছিল সোনার জিব। দেশটির পর্যটন ও পুরাতত্ত্ব মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্প্রতি এই তথ্য জানানো হয়েছে। নিউ ইয়র্ক টাইমস

সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৃত্যুর পরেও ‘অন্য জীবনে’ যাতে তারা ‘কথা বলতে পারেন’ সেজন্যই তাদের মমিতে সোনার জিব বসিয়ে দেওয়া হয়েছিল।ভূমধ্যসাগরের উপকূলবর্তী প্রত্যন্ত এলাকার একটি মন্দিরের আশপাশ এলাকায় খোঁড়াখুঁড়ি করতে গিয়ে এসবের হদিশ পাওয়া যায়।

মন্দিরে যে দেবতার মূর্তি রয়েছে মিশরীয় ভাষায় তার নাম ‘টাপোসিরিস মাগনা’। মমি রাখার ঐ ১২টি প্রকোষ্ঠ থেকে সোনার আরও কয়েকটি জিনিসপত্র পাওয়া গেছে। আরও মিলেছে মিশরের মৃত্যুদেবতা ‘ওসিরিস’-এর সোনার মূর্তিও।

মৃত্যুর পর মিশরে যে মুখোশ পরানো হতো মৃত ব্যক্তিকে (ফিউনারাল মাস্ক), সোনা দিয়ে বানানো সেই মুখোশেরও সন্ধান মিলেছে। প্রসঙ্গত সমাধি দেওয়ার সময়ে মিশরের ফারাও তুতানখামেনকেও সোনার মুখোশ পরিয়ে দেওয়া হয়েছিল। তার হাত ও পায়ের পাতাও মুড়ে দেওয়া হয়েছিল সোনায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...