✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘ভ্যাকসিন তো লেবেনচুস না’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০২-০৯, | ০৪:৪৮:২৯ |

কোভিড-১৯ মহামারি প্রতিরোধ টিকা নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা।

সোমবার দুপুরে জাতীয় সংসদ ভবনের টিকা কেন্দ্রে ভ্যাকসিন নেন তিনি।

টিকা নেওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে সুবর্ণা মুস্তাফা লিখেছেন, ‘আমার ভ্যাকসিন নেওয়া সম্পন্ন হলো। দেশের জনগণকে সুরক্ষিত রাখার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। জয় বাংলা।”

ভ্যাকসিন নিয়ে দেশের মানুষের অনেকের মধ্যে অনীহা কাজ করছে। তাদের উদ্দেশ্যে সুবর্ণা মুস্তাফা বলেন, কিছু মানুষ আছে সব ব্যাপারে বিদ্বেষপূর্ণ মনোভাব পোষণ করে। সরকার প্রচুর টাকা ব্যয় করে এ দেশের মানুষের জন্য ভ্যাকসিন এনেছে। বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এগুলো তো লেবেনচুস না, বাসায় রেখে দেবে। পরে একটা একটা খাবে। ভ্যাকসিনের একটা নির্দিষ্ট মেয়াদও থাকে। সুতরাং টিকা নিয়ে বিরুপ মনোভাব পোষণ করার কিছু নেই।

যারা টিকা নিয়ে ভীতি ছড়াচ্ছে তাদেরকে জ্ঞানপাপী উল্লেখ করে সুবর্না বলেন, সারা পৃথিবীতে প্রতি বছর নতুন নতুন ভাইরাস মোকাবেলায় কোনো না কোনো ভ্যাকসিন মানুষ নিয়ে থাকে। ভ্যাকসিন তো রক্ষাকবচ। সারা পৃথিবীর সবাই কোভিড–১৯ ভ্যাকসিন নিচ্ছে। ভ্যাকসিন নিয়ে যারা নেতিবাচক কথা ছড়াচ্ছে, তারা জ্ঞানপাপী। তারাই এমন ভয় ছড়াচ্ছে।

উল্লেখ্য, রোববার থেকে দেশজুড়ে শুরু হয়েছে গণ টিকাদান কার্যক্রম। প্রথম দিনে স্বাস্থ্যমন্ত্রীসহ প্রায় ৬০ হাজারের মত মানুষ টিকা নিয়েছেন। সোমবার দ্বিতীয় দিনে ৪৬ হাজার ৫০৯ জন টিকা নিয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..