✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

এবার প্রবাসীদের জন্য দুদকের হটলাইন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০২-২৪, | ১৭:২৭:৩১ |

২০১৭ সালের ২৭ জুলাই ‘১০৬’ নম্বরে ‘টোল ফ্রি’ হটলাইন চালু করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। যে নম্বরে ডায়াল করে সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দেশের যে কোনো জায়গা থেকে তাদের অভিযোগ জানাতে পারেন বাংলাদেশের সাধারণ নাগরিকরা।

এবার কেবল প্রবাসীদের কাছ থেকে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ জানতে আরেকটি নতুন হটলাইন চালু করেছে দুর্নীতি দমন কমিশন। হটলাইন হিসেবে +৮৮০৯৬১২১০৬১০৬ নম্বরটি রোববার চালু করা হয়েছে বলে কমিশনের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) প্রণব কুমার ভট্টাচার্য গণমাধ্যমকে অবহিত করেছেন।

এর মাধ্যমে এখন থেকে প্রবাসীরাও সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত +৮৮০৯৬১২১০৬১০৬ নম্বরে ফোন করে স্ব স্ব অভিযোগ জানাতে পারবেন। তবে প্রবাসীদের জন্য হটলাইনটি ‘টোল ফ্রি’ রাখা হয়নি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..