✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

রাজধানীতে ভাইয়ের হাতে ভাই খুন, ছোট ভাই গ্রেফতার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-০১, | ১৩:৩৮:১৩ |

রাজধানীর কলাবাগানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাই রাফিত আরিয়ান শুদ্ধের (১৬) ডাম্বলের (লোহার ভারি বস্তু) আঘাতে বড় ভাই সাদমান ওয়াসিফ সুপান্থের (১৭) মৃত্যু হয়েছে। রবিবার (৩১ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহত সাদমান ওয়াসিফ সুপান্থ রাজধানীর একটি স্কুলের এসএসসি পরীক্ষার্থী আর রাফিত আরিয়ান শুদ্ধ একই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। তারা বগুড়া আদমদীঘি উপজেলার কানাডা প্রবাসী সিরাজুল সালেহীনের ছেলে। বর্তমানে দুইভাই কাঁঠালবাগান বাজার ফ্রী স্কুল স্ট্রীট স্কুল কলাবাগানে থাকতো। 

কলাবাগান থানার উপপরিদর্শক এসআই সামছুল হক সুমন জানান, বাসায় তারা দুই ভাই থাকতেন। তাদের বাবা সিরাজুল সালেহীন কানাডা প্রবাসী। মা, তার বাবার সাথে ডিভোর্স হওয়ায়, তিনি থাকতেন অন্যত্র। 

বাসায় দুইভাইয়ের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। সে সময়ে ছোট ভাই রাগান্বিত হয়ে রুমের পাশে থাকা ডাম্বেল দিয়ে বড় ভাইয়ের মাথায় আঘাত করলে রক্তাক্ত জখম হয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে গেলে রাত সাড়ে ১১টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি বলেন, আমরা সংবাদ পেয়ে রাত একটার দিকে হাসপাতালের জরুরি বিভাগ থেকে মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..