শ্রীপুরের অন্তঃসত্ত্বা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৩, | ১৩:৩২:৪১ |

গাজীপুরের শ্রীপুরে শাকিলা আক্তার নামে সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় নিহতের স্বামী রাজু আহাম্মদকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে শ্রীপুর পৌরসভার আনসার রোড এলাকার আমিনুল ইসলামের বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত শাকিলা আক্তার (২৭) দিনাজপুর জেলার বিরামপুর থানার শিমুলতলী গ্রামের মো. সাইদুর রহমানের মেয়ে।

এক বছর আগে মোবাইল ফোনে পরিচয়ের সূত্রে রংপুর জেলার কাউনিয়া এলাকার মো. আ. রাজ্জাকের ছেলে রাজু আহাম্মদ (৩০) এর সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর তারা দুজনে আমিনুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় ভিনটেক্স ডেনিম লিমিটেড নামক কারখানায় চাকুরি করে রাজু। শাকিলা আক্তার সাত মাসের অন্তঃস্বত্ত্বা ছিল, ঘটনাস্থল থেকে স্বামী রাজুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নিহত শাকিলা আক্তারের বড় বোন সাবিনা ইয়াছমিন জানান, শাকিলা ও রাজুর মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো। এক বছর পূর্বে তাদের বিয়ে হয়। স্ত্রীকে নিয়ে রাজু ওই বাড়িতে ভাড়া থেকে পোশাক কারখানায় চাকুরি করতো। শাকিলা সাত মাসের অন্তঃসত্ত্বা ছিল। 

তিনি আরও জানান, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে শাকিলার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বোনের ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পান। রাত সাড়ে তিনটার দিকে সে নাকি ঘরের ভেতর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। স্বামী স্ত্রী এক ঘরে থাকতো। তাহলে শাকিলা যখন ফাঁসিতে ঝুলে তখন রাজু কোথায় ছিলো।

নিহতের স্বামী রাজু জানান, রাতে তাদের মধ্যে টাকা নিয়ে ঝগড়া হয়েছে। ঝগড়ার এক পর্যায়ে শাকিলা বটি দিয়ে আমার গলায় আঘাত করতে চায়। আমি তাকে ঘরের বাহির থেকে দরজা বন্ধ করে রাখি। পরে ছাদে চলে যাই। কিছু সময় পরে এসে দেখি সে ফাঁসিতে ঝুলে আছে।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ওবায়দুল হক জানান, খবর পেয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে নিহতের স্বামীকে আটক করা হয়েছে। স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..