সর্বশেষ :
রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনে ৬ কমিটি প্রবাসী আয়ে সুবাতাস, ৮ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ৯১৫ মিলিয়ন ডলার কোন পথে এগোচ্ছে ট্রুডো-কেটি পেরির প্রেম? গণমাধ্যমে সংবাদ পরিবেশনে যেন বাস্তবতার প্রতিচ্ছবি বিকৃত না হয় : তথ্যমন্ত্রী ব্রেট লির মতে, শচীন সেরা ব্যাটার হলেও সর্বকালের সেরা ক্যালিস মেয়েকে গণধর্ষণ মামলায় মায়ের ১৫ বছরের কারাদণ্ড সৌদি ফুটবল ফেডারেশনের নির্বাচনে বৈধ প্রার্থী একজন, বাদ পাঁচ প্যানেল ঘরের মাঠে বিশ্বকাপ হলেও নির্ভার রাবাদা বামপন্থার অবসান, ফিরল ডানপন্থী শাসন: কেন দে লা এসপ্রিয়েলার ওপর বাজি ধরলেন ট্রাম্প? দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

২০৩০ সালের মধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিদ্যুতের চাহিদা তিন গুণ বাড়বে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২১, | ১৮:৩৩:৫১ |
দক্ষিণ-পূর্ব এশিয়ায় পরিবেশবান্ধব শিল্পপার্ক, ডেটা সেন্টার ও বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) প্রসারের কারণে বিদ্যুতের ব্যবহার ব্যাপক হারে বাড়ছে।

আগামী তিন থেকে চার বছরের মধ্যে এসব খাতে বিদ্যুতের চাহিদা তিন গুণ বেড়ে ১০০ টেরাওয়াট ঘণ্টার বেশি হতে পারে। সম্প্রতি বেইন অ্যান্ড কোম্পানি ও স্ট্যান্ডার্ড চার্টার্ডের যৌথ উদ্যোগে প্রকাশিত দক্ষিণ এশিয়ার সবুজ অর্থনীতি ২০২৬ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, নতুন এ চাহিদা পূরণের জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার বিদ্যুৎ খাতে ২০ হাজার কোটি ডলারেরও বেশি বিনিয়োগের প্রয়োজন হবে। এ বিনিয়োগের অর্ধেকের বেশি যাবে ডেটা সেন্টারগুলোর পেছনে। বিদ্যুৎ সংযোগের বিলম্ব এড়াতে ডেটা সেন্টার পরিচালনাকারীরা বাড়তি অর্থ বা প্রিমিয়াম দিতেও প্রস্তুত আছেন।

দক্ষিণ-পূর্ব এশিয়ার সবুজ অর্থনীতির বাজারমূল্য বর্তমানে প্রায় ২৯ হাজার কোটি ডলার। আগামী চার বছরে এটি বেড়ে ৪৩ হাজার কোটি ডলারে পৌঁছবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

বর্তমান সময় থেকে ২০৩০ সালের মধ্যে এ অঞ্চলের বিদ্যুৎ ও ইভি খাতে বিভিন্ন বেসরকারি ও বিদেশী কোম্পানি প্রায় ৫৪ হাজার কোটি ডলার খরচের ঘোষণা দিয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে এর মধ্যে মাত্র ৬০ শতাংশ বিনিয়োগ সঠিকভাবে বাস্তবায়নের পথে রয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। বাকি বিনিয়োগ নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

বিশ্লেষকরা বলছেন, গ্রিড বা বিদ্যুৎ সঞ্চালন লাইনের সীমাবদ্ধতার কারণে গত পাঁচ বছরে ভিয়েতনাম, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় প্রায় ৫০-৬০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাতিল হয়েছে। বিদ্যুৎ ক্রয় চুক্তির অস্পষ্টতা, সরকারি অনুমোদনের জটিলতা ও গ্রিড সংযোগের নিয়ম এ সমস্যার মূল কারণ।

প্রতিবেদনে আরো বলা হয়, দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিদ্যুতের চাহিদা যেভাবে বাড়ছে, সঞ্চালন লাইনের আধুনিকায়ন সে গতিতে হচ্ছে না। ২০৩৫ সালের মধ্যে এ অঞ্চলের গ্রিড খাতে প্রতি বছর প্রায় ১ হাজার ৮০০ কোটি ডলারের বিনিয়োগ ঘাটতি থাকবে। পাশাপাশি বিশ্বব্যাপী কাঠামোগত পরিবর্তনের কারণে পরিবেশ সুরক্ষার চেয়ে এখন জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বেশি অগ্রাধিকার পাচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..