✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৫-২১, | ২০:৩৬:২৪ |আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছুটির দিনগুলোতে ঢাকা মেট্রোরেলের চলাচলের নতুন সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে ঈদের দিন মেট্রোরেল সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) ডিএমটিসিএল-এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরীফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন সূচি অনুযায়ী, ছুটির দিনগুলোতে উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে এবং মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে। শেষ ট্রেন উত্তরা উত্তর থেকে রাত ৯টা ৩০ মিনিটে এবং মতিঝিল থেকে রাত ১০টা ১০ মিনিটে ছাড়বে।
চলাচলের সময় ও বিরতি:
ছুটির দিনগুলোতে যাত্রীচাপ বিবেচনায় ভিন্ন ভিন্ন সময়সূচি ও হেডওয়ে (দুই ট্রেনের মধ্যবর্তী সময়) ২০ মিনিট নির্ধারণ করা হয়েছে।
উত্তরা উত্তর থেকে মতিঝিল:
মতিঝিল থেকে উত্তরা উত্তর:
ডিএমটিসিএল জানিয়েছে, ঈদের ছুটির দিনগুলোতে কমপক্ষে ১২ মিনিট এবং সর্বোচ্চ ২০ মিনিট পর পর ট্রেন চলবে। প্রতিদিন আনুমানিক ১৪০টি ট্রিপ পরিচালিত হবে এবং এতে ৭টি ট্রেন সেট ব্যবহৃত হবে। তবে যাত্রীচাপ অনুযায়ী ট্রিপ সংখ্যা কম-বেশি হতে পারে।
টিকিট বিক্রির নিয়ম:
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকিট কেনা যাবে। একই সময়ে এমআরটি পাস বা র্যাপিড পাস টপ-আপ করা যাবে। তবে শুক্রবার উত্তরা উত্তর স্টেশন থেকে বিকেল ২টা ৪৫ মিনিট এবং মতিঝিল স্টেশন থেকে বিকেল ৩টা ৫ মিনিট হতে সিঙ্গেল জার্নি টিকিট কেনা ও টপ-আপ সুবিধা পাওয়া যাবে।
রাত ৯টা ২০ মিনিটের পর স্টেশনের সকল টিকিট কাউন্টার এবং টিকিট বিক্রয় মেশিন বন্ধ হয়ে যাবে। তবে সকল মেট্রোরেল স্টেশন থেকে নির্ধারিত সময়সূচী অনুযায়ী নতুন র্যাপিড পাস কেনা যাবে।