✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মুন্সীগঞ্জে ৬ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২১, | ১৭:৪৭:৪৩ |

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ৬ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে আবু বক্কর (১৫) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার ষোলঘর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আবু বক্কর উপজেলার ষোলঘর মুন্সীপাড়া এলাকার রিপনের ছেলে। সে প্রতিবেশী ওই শিশুকে খেলাধুলার কথা বলে নিজের ঘরে নিয়ে গিয়ে একাধিকবার বলাৎকার করে বলে অভিযোগ ওঠে। সর্বশেষ গত মঙ্গলবার সন্ধ্যায় শিশুটিকে একা পেয়ে ঘরের দরজা বন্ধ করে পুনরায় নির্যাতন করে সে।

এসময় শিশুটির চাচা জলিল শেখ কান্নার শব্দ শুনে ঘরের দরজায় ধাক্কা দেন। পরে দরজা খুলে দিলে অভিযুক্ত কিশোর দৌড়ে পালিয়ে যায়। ঘটনাটির পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা খলিল শেখ বাদী হয়ে শ্রীনগর থানায় একটি মামলা দায়ের করেন।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল মিঞা জানান, অভিযোগের ভিত্তিতে নিয়মিত মামলা রেকর্ড করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..