সর্বশেষ :
কম খরচে নিখুঁত ও প্রাণঘাতী হামলা : ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র কেন হঠাৎ দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন লাখ লাখ প্রবাসী সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার ইয়েমেনে ডেঙ্গুর প্রাদুর্ভাব, দুর্বল স্বাস্থ্যব্যবস্থায় বাড়ছে উদ্বেগ দাঁত মাজার পেস্টেই বিষ! প্রিমিয়ার লিগে ট্রান্সফার উন্মাদনা, শেষ মুহূর্তে বদলে যেতে পারে সব হিসাব বিশ্বকাপ মাতিয়ে ইনস্টাগ্রামে ফলোয়ার বৃদ্ধিতে সবার ওপরে হালান্ড ইংল্যান্ডকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত দোন্নারুমার বিয়েতে নরওয়ের সেই বিখ্যাত ‘ভাইকিং রো’ উদযাপনে হালান্ড আর্জেন্টিনায় ট্রায়াল শেষে দেশে ফিরে মারা গেলেন ফুটবলার

বাংলাদেশে মানবসম্পদ ও শিক্ষার্থীদের উন্নয়নে বোয়েসেল-জাপানি কোম্পানির চুক্তি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০১-২০, | ১২:৪৬:০৬ |

বাংলাদেশে মানবসম্পদ এবং শিক্ষার্থীদের উন্নয়নে বোয়েসেল ও জাপানি কোম্পানির মধ্যে চুক্তিপত্র স্বাক্ষর হয়েছে।

বুধবার (২০ জানুয়ারি) বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লি. (বোয়েসেল) ও জাপানি কোম্পানি- ইন্সটিটিউট অফ ফরেন স্টুডেন্ট এন্ড হিউম্যান রিসোরসেস টোটাল সাপোর্ট অর্গানাইজেশনের (আই.এফ.টি.ও) মধ্যে বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নে সহযোগিতা প্রদান সংক্রান্ত একটি চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠান হয়।

বিদ্যমান করোনা পরিস্থিতিতে অনলাইনে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আই.এফ.টি.ও পরিচালক চিহারু হিরাই এবং ঢাকায় বোয়েসেলের পক্ষে কোম্পানি সচিব মো. আব্দুস সোবহান চুক্তিপত্রটি স্বাক্ষর করেন। এসময় জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ তার স্বাগত বক্তব্যে বলেন, জাপান বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী ও বন্ধু রাষ্ট্র। জনশক্তি চাহিদার প্রেক্ষিতে জাপান বিভিন্ন দেশ থেকে টেকনিক্যাল ইন্টার্ন ও স্পেসিফাইড স্কিল্ড ওয়ার্কার্স নিয়োগ করছে এবং বাংলাদেশও তাদের তালিকাভুক্ত দেশ।

রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ বলেন, ইতোমধ্যে বাংলাদেশ সরকার ৪৬টি প্রেরণকারী প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত জাপানে অধিক হারে দক্ষ কর্মী প্রেরণের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। এই চুক্তিপত্র স্বাক্ষরের মাধ্যমে বোয়েসেলকে জাপানে টেকনিক্যাল ইন্টার্ন ও স্পেসিফাইড স্কিল্ড ওয়ার্কার প্রেরণে আই.এফ.টি.ওর সহায়তার পথ প্রসারিত হলো।

রাষ্ট্রদূত আরও জানান, এই স্মারকের আওতায় আই.এফ.টি.ও বাংলাদেশি আগ্রহী ছাত্রদের জাপানি ভাষায় নির্দিষ্ট দক্ষতা অর্জন ও তাদের নার্সিং কেয়ার ইন্সটিটিউটে প্রফেশনাল ডিগ্রী সম্পন্ন করতে আর্থিক সহায়তা প্রদান এবং কর্মসংস্থানে সাহায্য করবে।

আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল হাসান বাদাল এবং আই.এফ.টি.ওর পরিচালক চিহারু হিরাই।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..