✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পদ্মায় ৩৯ কি.মি. তে ৪১ প্রজাতির জলচর পাখি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০১-০৬, | ০৪:২১:৪৫ |

আবারো শুরু হয়েছে চলতি বছরের জলচর পাখিশুমারি। শুমারির প্রথম দিন সোমবার রাজশাহীর পদ্মা নদীর ৩৯ কিলোমিটার এলাকায় ৪১ প্রজাতির মোট ২ হাজার ৭০৯টি জলচর পাখির সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে সর্বোচ্চ পাওয়া গেছে ৫৭৭টি প্রিয়ং হাঁস। বিরল প্রজাতির পাখির মধ্যে আছে কালো মানিকজোড় ও একটি ফুলুরি হাঁস।

সংশ্লিষ্টরা জানান, প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংক্রান্ত আন্তর্জাতিক সংঘ আইইউসিএন বাংলাদেশের ওয়াইল্ড বার্ড মনিটরিং প্রোগ্রাম ও সুইডেনের লিনিয়াস বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে সোমবার থেকে পাখিশুমারি শুরু হয়েছে। আইইউসিএন বাংলাদেশ প্রতি বছর পাখিশুমারি করে। পাখিশুমারিতে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে সহযোগিতা করছে বাংলাদেশ বার্ড ক্লাব, রাজশাহী বার্ড ক্লাব ও বন অধিদপ্তরের সদস্যবৃন্দ।

রাজশাহীর পদ্মা নদীর প্রায় ৩৯ কিলোমিটার অংশে পাখিশুমারি করা হয়েছে। রাজশাহীতে পদ্মা নদীর চর খানপুর থেকে শুরু করে মাঝারদিয়াড় চর পর্যন্ত শুমারির কাজ চালানো হয়। আগামী এক সপ্তাহ দেশের বিভিন্ন অঞ্চলে পাখিশুমারি চলবে। বছর শেষে ওয়েটল্যান্ড ইন্টারন্যাশনাল নামের একটি সংস্থা থেকে পাখিশুমারির ফল প্রকাশ করা হবে।

আইইউসিএন বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম কর্মকর্তা সরোয়ার আলম দিপু জানান, এ বছর পদ্মা নদীতে পরিযায়ী পাখির প্রজাতি বাড়লেও পাখির সংখ্যা কম। গত বছরের শুমারিতে পদ্মা নদীর ওই এলাকায় ৩৭ প্রজাতির মোট ৪ হাজার ২৫টি পাখি গণনা করা হয়েছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..