✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ভারত যাচ্ছে সাতক্ষীরার সরিষা ফুলের মধু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০১-০৩, | ১০:২৮:৪৪ |

সাতক্ষীরার উৎপাদিত সরিষা ফুলের মধু ভারতে রফতানি করা হচ্ছে। গত বছর ২০০ টন মধু দেশটিতে রফতানি করেন সাতক্ষীরার মধু রফতানিকারক প্রতিষ্ঠান মেসার্স শিমু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও বাংলাদেশ মৌমাছি পালন সমিতির সভাপতি মো. আফজাল হোসেন। এ বছর তিনি ৩০০-৩৫০ টন সরিষা ফুলের মধু ভারতে রফতানির আশা করছেন।

এদিকে সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় সরিষা ফুলের মধু উৎপাদন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টন।

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামের মৌচাষী আইয়ুব হোসেন জানান, ১০-১২ বছর ধরে তিনি সরিষা ফুলের মধু সংগ্রহ করেন। স্থানীয় ছাড়াও জেলার বাইরে তিনি মৌবক্স স্থাপন করে সরিষা ফুলের মধু আহরণ করেন।

আইয়ুব হোসেন জানান, চলতি মৌসুমে ২৫০টি বক্স বসিয়েছেন সাতক্ষীরার কলারোয়া উপজেলা সদরের সরিষা ক্ষেতে। এসব বক্সে অন্তত তিন টন মধু সংগ্রহ হবে, যার বাজারমূল্য ৫৮-৬০ হাজার টাকা।

সাতক্ষীরা সদরের কাথণ্ডা গ্রামের মৌচাষী রফিকুল ইসলাম বলেন, চলতি মৌসুমে কাথণ্ডা সরিষা মাঠে ২০০ মৌবক্স বসিয়েছেন মধু আহরণের জন্য। গত বছর এ মাঠে একই পরিমাণ মৌবক্স বসিয়ে প্রায় ২ টন ৬০০ কেজি সরিষা মধু সংগ্রহ করেন তিনি।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..