✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নববর্ষে রেলযাত্রীদের ফুলেল শুভেচ্ছা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১৪, | ১১:১৮:০৬ |
বাংলা নববর্ষ উপলক্ষে ট্রেনের যাত্রীদের ফুল দিয়ে বরণ করে নিল রেলওয়ে। মঙ্গলবার (১৪ এপ্রিল) ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনসহ এ রুটে চলাচলকারী বিভিন্ন ট্রেনে শুভেচ্ছা জানান রেলওয়ে কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকালে অনেক যাত্রীদের হাঁসিমুখে ফুল নিতে দেখা যায়, পাশাপাশি চকলেট নিতে এগিয়ে আসে বাচ্চারা।

প্রগতি রেলওয়ে ক্যাটারার্সের স্টুয়ার্ড ম্যানেজার মো. আনিছ বলেন, মঙ্গলবার পহেলা বৈশাখ উপলক্ষে প্রগতি রেলওয়ের পক্ষ থেকে ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের সকল যাত্রীদের ফুল দিয়ে বরণ করা হয়। পাশাপাশি শিশুদের চকলেট উপহার দেওয়া হয়েছে। যাত্রীদের মধ্যে নববর্ষের আনন্দ ছড়িয়ে দিতে রেলওয়ের এই প্রয়াস।


প্রগতি ক্যাটারার্সের স্টুয়ার্ড ম্যানেজার মো. মইন উদ্দিন বলেন, যাত্রীদের সেবা নিশ্চিত করতে আমাদের প্রচেষ্টা রয়েছে। নববর্ষ উপলক্ষে দিনটি আনন্দে ভরপুর করার জন্য যাত্রীদের জন্য রেলওয়ের এই উদ্যোগ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..