✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইউটিউবের বিজ্ঞাপন থেকে আয় কতো?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০২-১৬, | ১৩:৫৭:১৮ |

ইউটিউব বিজ্ঞাপন থেকে গেলো বছর দেড় হাজার কোটি ডলারের বেশি আয় করেছে গুগল, যা গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের মোট আয়ের প্রায় ১০ শতাংশ।

গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই জানান, ইউটিউব ও ক্লাউড সেবার মাধ্যমে এবার যথাক্রমে প্রায় দেড় হাজার ও এক হাজার কোটি ডলারের বেশি আয় হয়েছে।

তিন বছর ধরে ইউটিউবের বিজ্ঞাপনী আয় বেড়েই চলেছে। ২০১৭ সালে ইউটিউবের বিজ্ঞাপনী আয় ছিল ৮১০ কোটি ডলার। ২০১৮ সালে তা বেড়ে প্রায় ১ হাজার ১০০ কোটি ডলারে উন্নীত হয়েছিল।

ইউটিউব প্রিমিয়াম ও ইউটিউব মিউজিকের গ্রাহকসংখ্যা ২ কোটি ছাড়িয়েছে। আর ইউটিউব টিভির রয়েছে অন্তত ২০ লাখ গ্রাহক। বিজ্ঞাপন ব্যতীত ইউটিউবের অন্যান্য সেবা ও ব্যবসা থেকে আয় প্রায় ৩০০ কোটি ডলার। সূত্র: ম্যাশেবল

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..