✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বেতন কমিয়ে ইউনাইটেডেই থাকছেন হ্যারি ম্যাগুইয়ার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৮, | ১৯:৪৫:৩২ |
হ্যারি ম্যাগুইয়ার আপাতত ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ছেন না। বরং ক্লাবটির সঙ্গেই নতুন চুক্তিতে সই করেছেন ইংল্যান্ডের এই অভিজ্ঞ ডিফেন্ডার। গণমাধ্যমের খবর অনুযায়ী, ওল্ড ট্র্যাফোর্ডে থাকতে বেতন কমাতেও রাজি হয়েছেন তিনি।

মঙ্গলবার (৭ এপ্রিল) এক বিবৃতিতে ম্যাগুইয়ারের সঙ্গে এক বছরের নতুন চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ইউনাইটেড। চুক্তিতে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। ফলে নতুন এই চুক্তির আওতায় ২০২৭ সালের জুন পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডেই থাকবেন ৩৩ বছর বয়সি এই ফুটবলার।

চলতি মৌসুম শেষে ইউনাইটেডের সঙ্গে ম্যাগুইয়ারের আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে নতুন এই সমঝোতার মাধ্যমে ক্লাবটির সঙ্গে তার সম্পর্ক আরও দীর্ঘ হলো।



২০১৯ সালে লেস্টার সিটি থেকে ৮ কোটি পাউন্ডে ইউনাইটেডে যোগ দেন ম্যাগুইয়ার। সে সময় ডিফেন্ডারদের মধ্যে এটি ছিল বিশ্ব রেকর্ড ট্রান্সফার ফি।

এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ইউনাইটেডের জার্সিতে ২৬৬ ম্যাচ খেলেছেন তিনি। ২০২২-২৩ মৌসুমে লিগ কাপ এবং পরের মৌসুমে এফএ কাপ জয়ের সাফল্যও রয়েছে তার ঝুলিতে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..