✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সোনার বাংলা সাহিত্য পরিষদ পুরস্কার ঘোষণা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১২-০৮, | ১০:২৫:২৫ |

বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য সোনার বাংলা সাহিত্য পরিষদ পুরস্কার ও নগদ অর্থ প্রদানের ঘোষণা দিয়েছে।

এ বছর কবিতায় পুরস্কার পাচ্ছেন কবি ফারুক মাহমুদ, শিশুসাহিত্যে ফারুক নওয়াজ, কথাসাহিত্যে নূরুউদ্দিন জাহাঙ্গীর।

এছাড়া তিন তরুণ লেখক কানিজ পারিজাত, প্রিন্স আশরাফ ও শিশুসাহিত্যিক মামুন সারওয়ারও পাচ্ছেন এ সাহিত্য ও অর্থ সম্মাননা।

শিগগিরই অনুষ্ঠানের মাধ্যমে লেখকদের এ পুরস্কার দেয়া হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

সোনার বাংলা সাহিত্য পরিষদ গত ছয় বছর ধরে নবীন-প্রবীণ লেখকদের পুরস্কৃত করে আসছে।

ইতোমধ্যে যাদের পুরস্কার দেয়া হয়েছে তারা হলেন- সাদাত হোসাইন, অদ্বৈত মারুত, আহমেদ জুয়েল, সালাহ উদ্দিন মাহমুদ, এম আর মনজু, আসলাম সানী, আলম তালুকদার, ইসহাক খান, আলমগীর রেজা চৌধুরী, মোজাম্মেল হক নিয়োগী, অতনু তিয়াস, জ্যোৎস্নালিপি, কিঙ্কর আহসান, রনক ইকরাম, সাইফ বরকউল্লাহ্, শাম্মী তুলতুল, ড. শাহাদাৎ হোসেন নীপু, মাসুদ পথিক, কাজী রোজী, জুলফিয়া ইসলাম, জাহাঙ্গীর আলম জাহান ও অঞ্জনা সাহা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..