✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল মা ও শিশুর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৩, | ২২:১৮:০৮ |
গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের রাজেন্দ্রপুর এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে মা ও শিশুসন্তানের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ ও রেল কর্তৃপক্ষ দীর্ঘসময় পর তাদের মরদেহ উদ্ধার করে। তবে এখনও  তাদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, দেওয়ানগঞ্জগামী একটি যাত্রীবাহী ট্রেন ঢাকা থেকে ছেড়ে রাজেন্দ্রপুর এলাকায় পৌঁছায়। এসময় তারা দুজন রেল লাইনের পাশ দিয়ে যাচ্ছিলেন। মুহূর্তের মধ্যেই ট্রেনে কাটা পড়ে তাদের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। 

শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

ঢাকা ময়মনসিংহ রেল রুটের জয়দেবপুর জংশন স্টেশন মাস্টার মাহমুদুল হাসান বলেন, জংশনের দায়িত্বরত রেল পুলিশ এস আই কাইয়ুম মরদেহ দুটি উদ্ধার করেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..