✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বন্ধ পাম্প থেকে ৩৪ হাজার লিটার জ্বালানি উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-৩১, | ১২:৫৩:৫০ |
গাজীপুরের কোনাবাড়ীতে বিপুল পরিমাণ জ্বালানি তেল অবৈধভাবে মজুতের দায়ে মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশন সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রায় ৩৪ হাজার লিটার তেল জব্দ করার পাশাপাশি প্রতিষ্ঠানের ম্যানেজারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালেহুর রহমানের নেতৃত্বে কোনাবাড়ীর বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন ওই ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। জেলা এনএসআই-এর তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বিজিবি, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা সহযোগিতা করেন।

অভিযান চলাকালে ফিলিং স্টেশনটিতে অবৈধভাবে মজুত করা ২৮,৫২১ লিটার ডিজেল এবং ৫,৪১৯ লিটার অকটেনসহ সর্বমোট প্রায় ৩৪ হাজার লিটার জ্বালানি তেল পাওয়া যায়। অভিযোগ রয়েছে, স্টেশনে বিপুল পরিমাণ অকটেনের মজুত থাকলেও সাধারণ গ্রাহকদের কাছে তা বিক্রি না করে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছিল।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালেহুর রহমান জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বাজার অস্থিতিশীল করার দায়ে ফিলিং স্টেশনটির ম্যানেজার আবুল কাশেম বাবুলকে (৬০) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একইসঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।

তিনি আরও জানান, আগামী ৩১ মার্চ থেকে জব্দকৃত তেল বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে এবং বিক্রয়লব্ধ অর্থ সরাসরি সরকারি কোষাগারে জমা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..