✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নারায়ণগঞ্জ-ঢাকা সংযোগ সড়কে বাসচাপায় এক নারী নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৬, | ১৫:২৩:৪০ |
নারায়ণগঞ্জের ফতুল্লায় নারায়ণগঞ্জ-ঢাকা সংযোগ সড়কে বাসচাপায় এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে ফতুল্লার শহীদ রিয়া গোপ স্টেডিয়াম (ফতুল্লা স্টেডিয়াম) সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম লতারানী মন্ডল (৫০)। তিনি রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া থেকে নারায়ণগঞ্জগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস সড়ক দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে এগিয়ে যাচ্ছিল। এ সময় পেছন দিক থেকে আসা একটি কভার্ডভ্যান বাসটিকে ধাক্কা দেয়। ধাক্কার পর বাসটি সড়কের পূর্ব পাশে সরে যায়।

এ অবস্থায় রাস্তা পারাপারের সময় লতারানী মন্ডল বাস ও সড়কের আইল্যান্ডের মাঝখানে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে নিয়ে গেলে পথেই তার মৃত্যু হয়।

ঘটনার বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত যানবাহন দুটি আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..