✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইমরান শুধু ‘সিরিয়াল কিসার’ নন, দক্ষ অভিনেতাও

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৫, | ১০:৫১:২৯ |
বলিউড অভিনেতা ইমরান হাশমীর ক্যারিয়ার যেন এখন ১৮০ ডিগ্রি ঘুরে গেছে। এক সময় যাকে কেবল ‘সিরিয়াল কিসার’, ‘অটোরিক্সা চালকদের রাজা’ কিংবা ‘বি-গ্রেড’ ছবির নায়ক হিসেবে তকমা দেওয়া হতো, সেই ইমরানই এখন পর্দায় নিজের জাত চেনাচ্ছেন দক্ষ অভিনেতা হিসেবে। সাম্প্রতিক সময়ে তার কাজের ধরণ এবং চরিত্রের বৈচিত্র্য জানান দিচ্ছে এটি তার ক্যারিয়ারের এক শক্তিশালী ‘দ্বিতীয় ইনিংস’।

ক্যারিয়ারের শুরুতে ইমরান মানেই ছিল মাথায় ‘মালেট কাট’, চোখেমুখে রাগী ভাব আর পর্দায় নায়িকাদের সঙ্গে ঘনিষ্ঠ চুম্বন। ‘মার্ডার’, ‘মার্ডার ২’, ‘জান্নাত’ কিংবা ‘আশিক বনায়া আপনে’র মতো একের পর এক হিট ছবি উপহার দিলেও অভিনয় দক্ষতার চেয়ে তার ‘ইমেজ’ নিয়েই আলোচনা হতো বেশি। মাঝে ছেলের অসুস্থতার কারণে দীর্ঘ বিরতি নিয়েছিলেন পর্দা থেকে।

তবে ফিরে এসে বদলে দিয়েছেন সব সমীকরণ। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইমরান হাশমী তার এই বদলে যাওয়া নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি মনে করেন, করোনা পরবর্তী সময়টা তার ক্যারিয়ারে বড় ভূমিকা পালন করেছে। এই সময়ে তিনি পর্দার আড়ালে নিজেকে নতুন করে গড়েছেন। চিত্রনাট্য পড়া থেকে শুরু করে নিয়মিত শরীরচর্চা সবই করেছেন নীরবে।

অভিনয় জীবনের উত্থান-পতন প্রসঙ্গে ইমরান বলেন, ‘এই ইন্ডাস্ট্রিতে সাফল্য আর ব্যর্থতা দুটোই মানুষকে পাগল করে দিতে পারে। তাই মাথা ঠান্ডা রাখা, মুহূর্তটা উপভোগ করা এবং সামনে এগিয়ে যাওয়াই সবচেয়ে জরুরি। জীবনে সব সময়ে সাফল্য থাকবে এমনটা আশা করা ঠিক নয়। উত্থান-পতন থাকবেই, আর খারাপ সময়ে ভেঙে পড়লে সেটাই নিজের ক্যারিয়ার নষ্ট করার পথ তৈরি করে।’



ইমরান জানান, আসল পরিশ্রমটা আড়ালেই হয় এবং দিনশেষে কাজই কথা বলে। তিনি নিজের অভিনয় ক্ষমতা নিয়ে কখনও সন্দিহান ছিলেন না, তবে সফল হতে অনেক কিছুর সমন্বয় প্রয়োজন হয়। সেই সমন্বয়ই যেন এখন ঘটছে তার জীবনে।

বিশেষ করে ‘চেহরে’ ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে এবং পরবর্তীতে অক্ষয় কুমারের সঙ্গে কাজ তার অভিনয় জীবনে নতুন মাত্রা যোগ করেছে। গতানুগতিক ইমেজের বাইরে গিয়ে ইমরান হাশমী এখন নিজেকে একজন দক্ষ অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে মরিয়া

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..