✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

হোয়াটসঅ্যাপের ব্যবহারকারী ২০০ কোটি ছাড়ালো!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০২-১৩, | ১২:৩৫:১৯ |

হোয়াটসঅ্যাপের প্রধান নির্বাহী কর্মকর্তা উইল ক্যাথকার্ট ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে বুধবার জানিয়েছেন, ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপের ব্যবহারকারী ২০০ কোটি পার হয়েছে। স্মার্টফোনে বার্তা আদান–প্রদানের অ্যাপ হিসেবে হোয়াটসঅ্যাপের ২০০ কোটি ব্যবহারকারী ছুঁয়ে ফেলাকে মাইলফলক হিসেবে দেখছেন উদ্যোক্তারা।

ফেসবুকের বর্তমান ব্যবহারকারী হচ্ছে ২৫০ কোটি। অর্থাৎ, এখন ফেসবুকের চেয়ে ব্যবহারকারীর দিক থেকে মাত্র ৫০ কোটি পিছিয়ে রয়েছে হোয়াটসঅ্যাপ। ক্যাথকার্ট বলেছেন, ফেসবুকের ওপর নির্ভরশীল থেকে হোয়াটসঅ্যাপ তাদের কার্যক্রম চালিয়ে যাবে এবং এনক্রিপটেড মেসেজিং সেবা দিতে কাজ করবে।

উল্লেখ্য ২০১৪ সালে ১ হাজার ৯০০ কোটি মার্কিন ডলারে হোয়াটসঅ্যাপকে কিনে নিয়েছিল ফেসবুক।

ফেসবুকের একজন মুখপাত্র অবশ্য বলেছেন, ফেসবুক পৃথক কোম্পানি হিসেবে কাজ চালিয়ে যাবে এবং প্রাইভেসি ও নিরাপত্তা বিষয়ে দেওয়া প্রতিশ্রুতিকে সম্মান দেখাবে।

জ্যান কউম ও ব্রায়ান অ্যাক্টন ২০০৯ সালে হোয়াটসঅ্যাপ প্রতিষ্ঠা করেন। হোয়াটসঅ্যাপ তৈরির আগে ইয়াহুতে কাজ করতেন দুজন।
হোয়াটসঅ্যাপ থেকে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফেসবুকে নেওয়া হচ্ছে এবং হোয়াটসঅ্যাপের এনক্রিপশনের মান দুর্বল করে ফেলা হচ্ছে, এই অভিযোগে ২০১৮ সালে কউম হোয়াটসঅ্যাপ ছেড়ে দেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..