নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন হারমান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১৭, | ১৪:০৬:১৮ |
নিউজিল্যান্ড সফরে গিয়ে শুরুতেই চোটের ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চলাকালেই দল থেকে ছিটকে গেছেন ব্যাটার জর্ডান হারমান। একই সিরিজে এর আগে চোটে পড়েছেন নিউজিল্যান্ডের স্পিনার ইশ সোধি।

দক্ষিণ আফ্রিকা এক বিবৃতিতে জানিয়েছে, ডান হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় পুরো সিরিজ থেকেই বাদ পড়েছেন হারমান। মঙ্গলবার সেডন পার্কে দ্বিতীয় ম্যাচের আগে তার না খেলার বিষয়টি নিশ্চিত করা হয়।

জানা গেছে, গত রবিবার প্রথম টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচ খেলতে নেমেই চোট পান এই ব্যাটার। ফিল্ডিং করার সময় পেশিতে টান লাগে এবং তিনি মাঠ ছেড়ে চলে যান। পরে স্ক্যানে দেখা যায় উরুর পেছনের পেশিতে ছিঁড়ে যাওয়ার সমস্যা হয়েছে। এজন্য তাকে বিশ্রামে থাকতে হবে। তবে তার বদলি হিসেবে এখনো কাউকে দলে নেওয়ার ঘোষণা দেয়নি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।

অন্যদিকে সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খায় নিউজিল্যান্ড। নেট অনুশীলনের সময় আঙুলে চোট পেয়ে দল থেকে ছিটকে যান লেগ স্পিনার ইশ সোধি। পরীক্ষায় দেখা গেছে তার বুড়ো আঙুল ভেঙে গেছে এবং অন্তত কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।

চোটের এই ধাক্কার মধ্যেও সিরিজের প্রথম ম্যাচে দাপুটে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচে নিউজিল্যান্ডকে মাত্র ৯১ রানে অলআউট করে সহজেই লক্ষ্য পেরিয়ে যায় প্রোটিয়ারা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..