✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে করোনা আক্রান্ত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১১-১৫, | ১৩:৪৫:৫৭ |

করোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় ফুটবল দলের বৃটিশ কোচ জেমি ডে। নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ৪১ বছর বয়সী এই কোচের কোন উপসর্গ নেই। হোটেলে আইসোলেশনে রয়েছেন তিনি। প্রধান কোচ কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ায় রোববার জাতীয় দলের সকালের অনুশীলন পিছিয়ে বিকালে নেয়া হয়েছে।

নেপালের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি সিরিজ খেলছে বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গত শুক্রবার প্রথম ম্যাচে ২-০ গোলে জেতে বাংলাদেশ। আগামী ১৭ই নভেম্বর দ্বিতীয় ফ্রেন্ডলি ম্যাচটি একই মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..