✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পর্তুগালে সড়ক দুর্ঘটনায় প্রবাসী যুবকের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৯, | ১১:০২:৫৬ |
পর্তুগালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ নামের এক প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত যুবক কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কাশিমপুর গ্রামের বাসিন্দা ছিলেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে কয়েক বছর আগে ইউরোপের দেশ পর্তুগালে পাড়ি জমান মোহাম্মদ। তিনি দেশটির ভিলা নোভা দে মিলফন্তেস এলাকায় বসবাস করতেন এবং একটি স্থানীয় রেস্তোরাঁয় কর্মরত ছিলেন। পরিবারের আর্থিক স্বচ্ছলতা আর সুন্দর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে দিনরাত কঠোর পরিশ্রম করতেন এই তরুণ। কিন্তু একটি সড়ক দুর্ঘটনা তার সেই সব স্বপ্ন ও জীবনের ইতি টেনে দিল।

জানা গেছে, তিনি পূর্বে হিন্দু ধর্মাবলম্বী থাকলেও কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। 

সম্প্রতি ভিলা নোভা দে মিলফন্তেস এলাকায় রাস্তা পারাপার বা যাতায়াতের সময় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা চালালেও শেষ পর্যন্ত তিনি মৃত্যুর কাছে হার মানেন।

মোহাম্মদের মৃত্যুর সংবাদ গ্রামের বাড়ি মুরাদনগরে পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। প্রিয়জনকে হারিয়ে নির্বাক হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। 

এদিকে পর্তুগালের প্রবাসী বাংলাদেশিরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশের পাশাপাশি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..