✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সাইপ্রাসে যুক্তরাজ্যের বিমান ঘাঁটিতে 'ড্রোন হামলা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০২, | ১৫:৪৯:৫২ |
ভূমধ্যসাগরীয় অঞ্চলের দেশ সাইপ্রাসের আক্রোতিরিতে অবস্থিত ব্রিটিশ বিমানবাহিনীর ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে। আজ সোমবার সকালের দিকে ঘাঁটিটির রানওয়েতে একটি বিস্ফোরকবাহী ড্রোন আছড়ে পড়েছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেছেন, “আমরা এই মুহূর্তে এ ব্যাপারে বিস্তারিত জানাতে পারছি না। তবে এটুকু বলতে পারি যে ঘাঁটি ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে।”

এই ড্রোন হামলায় হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ঘাঁটিতে অবস্থানরত সেনাদের পরিবারের সদস্য এবং সার্বক্ষণিকভাবে জরুরি নন— এমন সব স্টাফদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

কোথা থেকে এই হামলা এসেছে বা কারা এই হামলার জন্য দায়ী— সে ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেনি যুক্তরাজ্য।

সূত্র : স্কাই নিউজ

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..