✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

তুরস্কে যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২৫, | ১৩:৩৭:০৮ |
তুরস্কের একটি এফ-১৬ ফ্যালকন যুদ্ধবিমান উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়েছে। এতে পাইলট নিহত হয়েছেন বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে সরকারি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানায়, উড্ডয়নের অল্প সময়ের মধ্যেই বিমানের সঙ্গে রেডিও ও ট্র্যাকিং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এরপর তাৎক্ষণিকভাবে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয় এবং ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়।

প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আমাদের পাইলট শহীদ হয়েছেন। দুর্ঘটনার কারণ তদন্ত দলের অনুসন্ধানের পর নির্ধারণ করা হবে। একই সঙ্গে পাইলটের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

গত নভেম্বরেও তুরস্ক তাদের একটি কার্গো বিমানের উড্ডয়ন স্থগিত করেছিল। প্রতিবেশী জর্জিয়ায় একটি সি-১৩০ বিমান বিধ্বস্ত হয়ে আজারবাইজান থেকে ফেরার পথে ২০ আরোহীর সবাই নিহত হন।

মার্কিন কোম্পানি লকহিড মার্টিন নির্মিত এফ-১৬ যুদ্ধবিমান সাম্প্রতিক মাসগুলোতে বিভিন্ন দেশে দুর্ঘটনার শিকার হয়েছে।

গত জানুয়ারিতে তাইওয়ানের একটি এফ-১৬ নিয়মিত মিশনের সময় সাগরে বিধ্বস্ত হয়। পাইলট ইজেক্ট করলেও তাকে নিখোঁজ ঘোষণা করা হয়।

এছাড়া গত আগস্টে পোল্যান্ডে একটি এফ-১৬ এয়ার শোর মহড়ার সময় বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..