✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘রাক্ষস’ দিয়ে ঢালিউডে পা রাখছেন কলকাতার শতাফ ফিগার!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১১, | ১৭:৫১:১২ |

বলিউড এবং টালিউডে একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করে নজর কেড়েছেন অভিনেতা শতাফ ফিগার। এবার ঢালিউডে পা রাখতে চলেছেন এই অভিনেতা।


মেহেদী হাসান হৃদয়ের আসন্ন ঈদের ছবি ‘রাক্ষস’ এ খলনায়কের ভূমিকায় দেখা যাবে তাকে। সিনেমায় প্রধান নায়কের চরিত্রে দেখা যাবে অভিনেতা সিয়াম আহমেদকে।

ছবির শ্যুটিং হয়েছে শ্রীলঙ্কায়। সেখানে নায়ক সিয়াম আহমেদের সঙ্গে দুর্দান্ত অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন শতাফ। পরিচালক আগেই জানিয়েছিলেন ছবিতে প্রচুর রোমান্স ও অ্যাকশন থাকবে আর সেই অ্যাকশনের বড় অংশজুড়েই থাকবেন এই অভিনেতা।

উল্লেখ্য, এর আগেও শোনা গিয়েছিল এই ছবিতে বলিউডের অভিনেতাকে খলনায়কের ভূমিকায় নেয়ার পরিকল্পনা করছেন নির্মাতা। তবে বিষয়টি নিয়ে কিছু বলতে চাননি পরিচালক।


শতাফের মতোই বাংলাদেশের ছবিতে প্রথম অভিনয় করছেন কলকাতার সুস্মিতা চ্যাটার্জি। ছবিতে সিয়াম আহমেদের বিপরীতে দেখা যাবে তাকে।

উল্লেখ্য, কলকাতার অভিনেতা শতাফ ফিগার বলিউড, টলিউড এবং ওটিটি প্ল্যাটফর্মে বহু জনপ্রিয় ছবিতে ‘খলনায়ক’র ভূমিকায় অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে 'শেরশাহ' (২০২১), 'এক্সট্রাকশন' (২০২০), 'গেরাইয়ান' (২০২২), 'খুফিয়া', 'চেঙ্গিজ', 'ডার্ক চকোলেট', 'ককপিট', 'অপারেশন ভ্যালেন্টাইন'

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..