আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে ৯ কিলোমিটার যানজট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১০, | ১৪:০০:২০ |
সাভারের আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে প্রায় ৯ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঘরমুখো মানুষ পড়েছেন ভোগান্তিতে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নবীনগর-চন্দ্রা সড়কের বিভিন্ন পয়েন্ট ঘুরে এ দৃশ্য দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, নবীনগর-চন্দ্রা সড়কের বাড়ইপাড়া থেকে চক্রবর্তী পর্যন্ত প্রায় সাড়ে ৭ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। অপরদিকে নবীনগর থেকে পল্লীবিদ্যুৎ এলাকায় প্রায় দেড় কিলোমিটার সড়কে যানজট দেখা দিয়েছে। এছাড়াও আশুলিয়া থেকে জামগড়া এলাকা পর্যন্ত যানবাহনের ধীরগতি রয়েছে।

আমিনুল ইসলাম নামে এক যাত্রী জানান, সকাল ১০টার দিকে গাবতলী থেকে রংপুরে যাওয়ার জন্য গাড়ি ছেড়ে আসে। কিন্তু আশুলিয়ার শ্রীপুরে আসতে সময় লেগেছে প্রায় দুই ঘণ্টা।

এম এম এন্টারপ্রাইজ নামে বাসের আরেক যাত্রী সুমি আক্তার বলেন, বাসের জন্য প্রায় এক ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল। পরে বাস পেয়েছি কিন্তু দ্বিগুণ ভাড়া দিতে হয়েছে। সড়কের নবীনগর থেকে জিরানী পর্যন্ত যেতে প্রায় দুই ঘণ্টা সময় লেগেছে বলে জানান তিনি।

মৌমিতা পরিবহনের চালক মোমিনুল ইসলাম বলেন, নবীনগর থেকে চন্দ্রা পর্যন্ত সড়কে দীর্ঘ যানজট। এতে দীর্ঘ সময় বসে থাকতে হয়। তবে যাত্রীর চাপ থাকলেও যানজটের কারণে বেশি আয় করা সম্ভব নয় বলে জানান তিনি।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ শেখ শাহজাহান বলেন, আমরা যানজট নিরসনের জন্য কাজ করে যাচ্ছি। এছাড়া সেনাবাহিনীও কাজ করছে। তবে কোথাও কোথাও গাড়ির ধীরগতি রয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...