যে কারণে অলিম্পিকে নিষিদ্ধ হলো ইউক্রেনীয় অ্যাথলেটের হেলমেট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১০, | ১২:০৫:২৬ |
ইতালিতে চলছে শীতকালীন অলিম্পিক। মূল ম্যাচে নামার আগে গতকাল (সোমবার) ইউক্রেনের স্কেলেটন অ্যাথলেট ভ্লাদিস্লাভ হেরাসকিভিচ অনুশীলন করেছিলেন। সেখানে তার পরিহিত হেলমেটটি এখন আলোচনার কেন্দ্রে। কারণ ওই হেলমেটে তিনি নিজের দেশে চলমান যুদ্ধে নিহতদের ছবি সম্বলিত নকশা করেছিলেন। যা অলিম্পিকের নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় হেলমেটটি নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।


হেলমেটে থাকা ছবিগুলো নিয়ে ইউক্রেনীয় এই অ্যাথলেট জানান, ‘তাদের কেউ কেউ আমার বন্ধু।’ সেখানে ছবি রয়েছে যুদ্ধে নিহত তরুণ ভারোত্তলক অ্যালিনা পেরেহুদোভা, বক্সার পাভলো ইছেনকো, আইস হকি প্লেয়ার ওলেকসি লোগিনভ, অভিনেতা ও অ্যাথলেট ইভান কোনোনেঙ্কো, ডাইভিং অ্যাথলেট ও কোচ মিকিতা কুজোবেঙ্কো, শ্যুটার ওলেকসি হাবারোভ ও নৃত্যকার ডারিয়া কুরদেলের। নিষেধাজ্ঞা দেওয়ার আগে ওই হেলেমেটের বিষয়ে ইউক্রেনের অলিম্পিক কমিটির সঙ্গে যোগাযোগ করে আইওসি। পরবর্তীতে আসে হেলমেট নিষিদ্ধের ঘোষণা।

যুদ্ধ ও চলমান আগ্রাসন থামানোর বিরুদ্ধে যে বার্তা দেওয়ার উদ্দেশ্যে হেরাসকিভিচ ওই হেলমেট পরে অলিম্পিকে অংশ নিতে চেয়েছিলেন তার অনেকটাই তার অনুশীলনে সম্পন্ন হয়েছে। তবে মূল ম্যাচে তিনি হেলমেটটি পরতে পারবেন না। আইওসি চার্টারের ৫০.২ ধারায় অনুসারে নিষিদ্ধ হয়েছে হেরাসকিভিচের হেলমেট। সেখানে বলা হয়েছে, ‘অলিম্পিকের কোনো স্থান, ভেন্যু বা অন্যান্য এলাকায় যেকোনো ধরনের বিক্ষোভ কিংবা রাজনৈতিক, ধর্মীয় বা বর্ণবাদী প্রচারণা অনুমোদিত নয়।’

এই প্রসঙ্গে ইউক্রেনের স্কেলেটন অ্যাথলেট ভ্লাদিস্লাভ হেরাসকিভিচ এক টুইট বার্তায় জানিয়েছেন, ‘আইওসি আনুষ্ঠানিক অনুশীলন সেশন ও মূল প্রতিযোগিতায় আমার হেলমেট নিষিদ্ধ করেছে। আমার হৃদয় ভেঙে দিয়েছে এমন সিদ্ধান্ত। এক সময় অলিম্পিকের অংশ ছিলেন এমন অ্যাথলেটরা আর কখনোই এখানে আসতে পারবে না, তাদের সঙ্গে প্রতারণা করেছে আইওসি, স্পোর্টস অ্যারেনায় তাদের সম্মান জানানোরও অনুমোদন দেওয়া হয়নি।’

তিনি ক্ষোভ প্রকাশ করে আরও জানান, ‘অথচ অতীত এবং আধুনিক সময়ে আইওসি এমন উৎসর্গের সুযোগ দিয়েছিল, কিন্তু এখন কেবল ইউক্রেনের জন্য বিশেষ নিয়ম। আমরা আইওসি’র কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করার প্রস্তুতি নিচ্ছি এবং ওই হেলমেট পরেই যেন প্রতিযোগিতায় অংশ নিতে পারি তার জন্য লড়ে যাব।’

প্রসঙ্গত, ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরু হয়। সম্প্রতি চার বছর ধরে চলা এই যুদ্ধে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত সেনার সংখ্যা ৫৫ হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ইউক্রেনে রাশিয়ার পক্ষে লড়াই করতে গিয়ে প্রায় ১ লাখ ৬০ হাজার মানুষ নিহত হয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...