ভুলে কিছু খেলে কি রোজা ভাঙে?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১০, | ২১:৩৬:৪৭ |
রোজা পালনের সময় অনেকের মনেই বিভিন্ন ফিকহি প্রশ্ন দেখা দেয়। বিশেষ করে অনিচ্ছাকৃত ভুলের ক্ষেত্রে রোজার হুকুম কী- তা জানা না থাকলে অযথা দুশ্চিন্তায় পড়তে হয়। ইসলাম যেহেতু সহজ ও মানবিক ধর্ম, তাই অনিচ্ছাকৃত ভুলের বিষয়ে রয়েছে স্পষ্ট ও দয়ার দৃষ্টান্তমূলক নির্দেশনা। তার মধ্যে একটি হলো— ভুলে কিছু খেয়ে ফেললে কি রোজা ভেঙে যাবে?


রোজা অবস্থায় কেউ যদি ভুলে কিছু খেয়ে বা পান করে ফেলে, তাহলে তার রোজা ভাঙে না। এ বিষয়ে হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন—

إِذَا نَسِيَ فَأَكَلَ وَشَرِبَ، فَلْيُتِمَّ صَوْمَهُ، فَإِنَّمَا أَطْعَمَهُ اللهُ وَسَقَاهُ

‘যখন কেউ ভুলে খেয়ে বা পান করে ফেলে, সে যেন তার রোজা পূর্ণ করে। কেননা আল্লাহ তাআলাই তাকে পানাহার করিয়েছেন।’ (বুখারি ১৯৩৩)

তবে কেউ যদি ভুল করে কিছু খাওয়ার পর মনে করে যে তার রোজা ভেঙে গেছে এবং সেই ধারণা থেকে ইচ্ছাকৃতভাবে আবার খায় বা পান করে, তাহলে তার রোজা ভেঙে যাবে। এ ক্ষেত্রে ওই দিনের জন্য একটি রোজা কাজা করতে হবে। তবে কাফফারা আদায় করতে হবে না। পাশাপাশি এ ভুলের জন্য আল্লাহ তাআলার কাছে তাওবা ও ইসতেগফার করা উত্তম।  (কিতাবুল আছল ২/১৫৫, বাদায়েউস সানায়ে ২/২৫৮, খিজানাতুল আহকাম ১/৩০০, ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/২২৪, আল-মুহিতুল বুরহানি ৩/৩৬৬, খুলাসাতুল ফাতাওয়া ১/২৫৮, রদ্দুল মুহতার ২/৪০৫)।

আবার কোনো স্বামী-স্ত্রী যদি ভুলে সঙ্গমে লিপ্ত হয়, তাহলেও তার রোজা ভাঙবে না। তবে স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই তা থেকে বিরত থাকতে হবে। (রদ্দুল মুহতার, খণ্ড ০৩, পৃষ্ঠা ৩৬৫)।

ইসলাম ভুলের চেয়ে ইচ্ছাকে বেশি গুরুত্ব দেয়। রোজা অবস্থায় অনিচ্ছাকৃত ভুল আল্লাহর পক্ষ থেকে ক্ষমাযোগ্য। তাই দুশ্চিন্তা নয়— সচেতনতা ও ইখলাসের সঙ্গে রোজা পালন করাই একজন মুমিনের দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ জ্ঞান অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...