মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপি থেকে বহিষ্কার, দিলেন বক্তব্যের ব্যাখ্যা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১১, | ০৩:৩৭:২২ |
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ এবং সংগঠন পরিপন্থি বক্তব্য ও কার্যকলাপের জন্য মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন মঞ্জুরুল আহসান মুন্সী। হলফনামায় ঋণখেলাপির তথ্য গোপন করায় তার মনোনয়ন বাতিল হয়েছে। এতে নির্বাচন থেকে ছিটকে পড়েছেন তিনি।

এদিকে, কুমিল্লা-৪ আসনে ধানের শীষের প্রার্থী না থাকায় আসনটিতে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. জসিম উদ্দিনকে সমর্থন জানিয়েছে বিএনপি। তার পক্ষে মাঠে নেমেছেন মঞ্জুরুল আহসান।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেবিদ্বার উপজেলার গুনাইঘর (উত্তর) ইউনিয়নের বাকসার গ্রামে একটি নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন মঞ্জুরুল। সেখানে তার বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়।

৫৪ সেকেন্ডের ভিডিওতে মঞ্জুররুলকে বলতে শোনা যায়, ‌‘যদি ক্ষমতায় বিএনপি থাকে আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি আপনাদের কাউকে ছাড়বো না। ঘরবাড়ি সব পুড়াইয়া ছাড়খাড় করে দিবো। আমি কথা পরিষ্কার করে বলেছি। এটা মনে করেই না আমি ভয় দেখাচ্ছি। রেকর্ড করে ফেসবুকে ছেড়ে দিতে পারেন। আমার অসুবিধা নাই। আমি এটা মিন করতেছি। সুতরাং আমাকে যেন অপমানিত হতে না হয়। আমি যদি অপমানিত হই, সেই অপমানের শোধ ওইভাবে নিবো কিন্তু। আনারা (আপনারা) কি আমাকে অপমানিত হতে দিবেন? তাহলে সবাই কিন্তু ১২ তারিখে ট্রাক মার্কায় ভোট দিয়া জয়যুক্ত করবেন। মঞ্জুরুল আহসান মুন্সীকে অপমানের হাত থেকে রক্ষা করবেন। তারেক রহমানকে সরকার গঠনে করতে সহায়তা করবেন। গুনাইঘরবাসীকে সহায়তা করবেন’।

বক্তব্যের ব্যাখ্যা দিলেন মঞ্জুরুল আহসান মুন্সী
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সীর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন তিনি।

ছড়িয়ে পড়া ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, বিএনপি ক্ষমতায় গেলে এবং ভোটাররা অন্য কোথাও ভোট দিলে তাদের ছাড় দেওয়া হবে না। তাদের বাড়ি-ঘর পুড়িয়ে দেওয়া হবে। এ বিষয়ে মঞ্জুরুল আহসান মুন্সীর দাবি, ভিডিওটি কেটে বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

মঞ্জুরুল আহসান মুন্সীর নিজের ফেসবুকেও পূর্ণাঙ্গ বক্তব্যের ভিডিওটি শেয়ার করা হয়েছে। ক্যাপশনে বক্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘আমার সাম্প্রতিক একটি বক্তব্যের আংশিক অংশ কেটে শর্ট ক্লিপ তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে হাসনাত আব্দুল্লাহ ও একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। এই বক্তব্যটি আমি আমার নিজ এলাকায়, আমার নিকট আত্মীয়দের সামনে ব্যক্তিগত আক্ষেপ থেকে বলেছিলাম।’

তিনি আরও বলেন, ‘সেটিকে বিকৃতভাবে উপস্থাপন করে একটি মহল আমাকে জড়িয়ে নোংরা রাজনীতিতে লিপ্ত হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। আমি বিশ্বাস করি, সত্য কখনো চাপা থাকে না। জনগণ সব সময় সত্য ও মিথ্যার পার্থক্য বুঝতে জানে। বিষয়টি জনগণের সামনে পরিষ্কার করার জন্য আমি আমার সম্পূর্ণ বক্তব্যটি তুলে ধরছি।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...