✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ঢাকার ১০ আসনে উন্নয়নের নেতৃত্ব চান আইশা খান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১০, | ১১:৫০:৫৫ |
এ প্রজন্মের প্রতিশ্রুতিশীল অভিনেত্রী আইশা খান অল্প সময়েই দর্শকদের কাছে নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন। নাটকে স্বতঃস্ফূর্ত অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনচিত্র ও উপস্থাপনাতেও নিয়মিত দেখা যায় তাকে। সম্প্রতি তিনি শেষ করেছেন জনপ্রিয় অনুষ্ঠান ‘ম্যাজিক বাউলিয়ানা’র উপস্থাপনার কাজ।

অনুষ্ঠানটি নিয়ে উচ্ছ্বাস লুকাননি আইশা। তার ভাষ্যে, কাজটি করতে পেরে তিনি দারুণ আনন্দিত। তবে ভালোবাসা দিবস কিংবা আসন্ন ঈদ উপলক্ষে বিশেষ কোনো নাটক বা প্রজেক্টে তাকে দেখা যাবে না বলেও জানিয়েছেন এই অভিনেত্রী। যদিও উপস্থাপনার ব্যস্ততার মাঝেই এরই মধ্যে দুটি নাটকের শুটিং শেষ করেছেন তিনি। মূলত ‘ম্যাজিক বাউলিয়ানা’ নিয়েই কেটেছে তার সাম্প্রতিক সময়।



এদিকে ব্যক্তিগত কিছু কারণে আগামী এপ্রিল পর্যন্ত নতুন কাজ থেকে বিরতি নেওয়ার কথাও জানিয়েছেন আইশা খান। যদিও কী কারণে এই বিরতি- সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

আড্ডার ছলে নির্বাচনের প্রসঙ্গ উঠলে খানিকটা অপ্রস্তুত হলেও কূটনৈতিক ভঙ্গিতে জবাব দেন আইশা। ঢাকার ১০ আসনে কেমন প্রতিনিধি চান- এমন প্রশ্নে তিনি বলেন, ‘যার হাত ধরে আগামী পাঁচ বছর দেশের উন্নয়ন হবে।’

সব মিলিয়ে আইশা খান মানেই পর্দায় সাবলীল উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অভিনয়। কাজের সংখ্যা কম হলেও মানের সঙ্গে আপস না করার নীতিতেই এগিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী-এমনটাই মনে করছেন তার ভক্তরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..