কফি খেলে রক্তচাপ বাড়ে, হাইপ্রেশারের রোগীরা কোন নিয়ম মানবেন?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০৯, | ১৩:০৮:২৫ |
কফি সবার স্বাস্থ্যে যে সমান উপকারিতা এনে দেয়, তা মোটেও ঠিক নয়। বিশেষ করে উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে কফি না খাওয়াই ভালো। আর কফির প্রতি কিছু মানুষের দুর্বলতা রয়েছে। কফিতে চুমুক না দিলে যেন কাজেই মন বসে না। ঘুম কাটাতে হোক কিংবা গল্প জমাতে— হাতে এক কাপ কফি চাই-ই চাই। 

আর কফির কাপ হাতে থাকলে সব সহজ হয়ে যায়। এ ছাড়া কফি খুব যে শরীরের ক্ষতি করে তাও নয়। কিন্তু সবার স্বাস্থ্যে যে সমান উপকারী তা নয়। কফিতে ক্যাফেইন নামক এক ধরনের যৌগ রয়েছে। এই যৌগ মাসেল স্টিমুল্যান্টের কাজ করে থাকে। 

অর্থাৎ হার্ট রেট বাড়িয়ে দেয় কফি। এ ছাড়া ক্যাফেইন অ্যাড্রেনালিন নিঃসরণও বাড়িয়ে দেয়। এর জেরেও হৃদস্পন্দন বেড়ে যায় এবং রক্তনালিগুলো সঙ্কুচিত হয়ে যায়। তখন রক্তচাপও বেড়ে যায়। হাই ব্লাডপ্রেশার থাকলে এ সমস্যা আরও ভয়াবহ হতে পারে। 

সে কারণে পরিমিত পরিমাণে কফি পান করা উচিত। এতে মনোযোগ বৃদ্ধি, ক্লান্তি দূরীকরণ, মেটাবলিজম উন্নত করা এবং টাইপ-২ ডায়াবেটিস, আলঝেইমার ও লিভারের রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ও ক্যাফেইন শারীরিক কর্মক্ষমতা বাড়াতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে কার্যকর, বিশেষ করে চিনি ছাড়া ব্ল্যাক কফি বেশি উপকারী। 

আর আপনি যদি এক কাপ কফি খান, এর পরের ৩০ মিনিট থেকে ২ ঘণ্টার মধ্যে ক্যাফেইনের প্রভাব আপনার শরীরে বুঝতে পারবেন। তবে কফি খেলেই যে রক্তচাপ বেড়ে যাবে, এমনটিও নয়। এটি ব্যক্তির শারীরিক অবস্থা ও জীবনযাপনের ওপর নির্ভর করে থাকে। 

কিন্তু বিপদ বলে কয়ে আসে না। তাই সচেতন থাকলে আখরে লাভ আপনারই। তাই বলে কি কফি খাওয়া বন্ধ করে দেবেন? একদমই নয়। বরং কিছু টোটকা কাজে লাগাতে পারেন। 

চলুন জেনে নেওয়া যাক, হাই ব্লাডপ্রেশার থাকলে যেভাবে কফি খাবেন—

১. কফি খাওয়ার পর আপনার শরীরে কোনো অস্বস্তি অনুভব করছেন কিনা, সেদিকে খেয়াল রাখুন। আর কোন সময় কফি খাচ্ছেন, তার ওপরও নির্ভর করে আপনার প্রেশার বাড়ছে কিনা। চেষ্টা করুন দুপুরের আগেই কফি খাওয়ার। সন্ধ্যার সময়ে কফি খেলে রাতে ঘুমাতে সমস্যা হতে পারে। তখন শরীরে আরও অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। ঘাম, অ্যাংজাইটি, বুক ধড়ফড়ানির মতো কোনো উপসর্গ দেখা দিলে বুঝবেন আপনার প্রেশার বেড়েছে। এ ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে ভুল করবেন না। 

যদি পারেন আগামী দিনে কফি এড়িয়ে চলুন। এ ছাড়া কফি খাওয়ার আগে এবং পরে ব্লাডপ্রেশার চেক করে নিন। এতে আরও ভালোভাবে বুঝে যাবেন যে, রক্তচাপ বাড়ছে কিনা। 

২. একজন সুস্থ প্রাপ্তবয়স্ক দিনে ৩-৪ কাপ কফি খেতে পারেন। তবে হাইপ্রেশার থাকলে বা অন্য কোনো সমস্যা থাকলে দিনে ১-২ কাপ কফি খেতে পারেন।

৩. দুধ, ক্রিম ও চিনি দিয়ে কফি খেলে চলবে না। এতে কফির কোনো উপকারিতা পাবেন না। বরং সমস্যা আরও বাড়তে পারে। তারচেয়ে বরং ব্ল্যাক কফি খাওয়ার অভ্যাস তৈরি করুন। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...