সর্বশেষ :
মেয়াদোত্তীর্ণ নিউ স্টার্ট চুক্তি: পারমাণবিক অস্ত্রের যুগে বিশ্ব, সংঘাত কি আসন্ন প্রেমে রাজি না হওয়ায় শিক্ষকের ঠোঁট কেটে দিল শিক্ষার্থী! পার্লারের টয়লেটে মিলল নিখোঁজ নারীর মরদেহ, স্বামী আটক ইরানের মিসাইল উৎপাদন সীমিত ও দূরত্ব কমানোর শর্ত থেকে সরে এল যুক্তরাষ্ট্র তারেক রহমানকে জামায়াত আমিরের ডিবেটের আমন্ত্রণ বিএনপির নির্বাচনী ইশতেহারে গুরুত্ব পাচ্ছে যেসব বিষয় ১২ তারিখেই নির্বাচন হবে : ইনকিলাব মঞ্চ কেউ গুলিবিদ্ধ নন, করা হয়নি অতিরিক্ত বলপ্রয়োগ দ্বিতীয় দফায় ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অনেক মতভেদ সত্ত্বেও যুক্তরাষ্ট্র-ইরান আজ ওমানে মুখোমুখি হচ্ছে

একুশে পদক পাচ্ছেন ববিতা, বললেন— ‘ভীষণ আনন্দিত’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০৫, | ২০:৩৪:১৮ |
চলচ্চিত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদক পাচ্ছেন দেশবরেণ্য অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। 

এ প্রসঙ্গে  ববিতা বলেন, ‘একুশে পদক পাচ্ছি, এই খবরে আমি ভীষণ ভীষণ আনন্দিত। এটা অত্যন্ত আনন্দের বিষয়। খবরটি ভালো লাগছে শুনে। আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ।’

ফরিদা আক্তার পপি, যিনি চলচ্চিত্রে ‘ববিতা’ নামেই সমধিক পরিচিত, ৭০-এর দশকে বাংলাদেশের চলচ্চিত্রের শীর্ষ নায়িকা ছিলেন।

১৯৭৩ সালে প্রখ্যাত নির্মাতা সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ সিনেমায় ‘অনঙ্গ বউ’ চরিত্রে অভিনয় করে তিনি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়ান। সিনেমাটি ২৩তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে ‘গোল্ডেন বিয়ার’ জয় করেছিল।

দীর্ঘ তিন দশকের ক্যারিয়ারে ববিতা ৩৫০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি ১৯৭৫ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রবর্তনের পর টানা তিনবার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতে ইতিহাস গড়েন। 

এছাড়া ১৯৯৬ সালে শ্রেষ্ঠ প্রযোজক এবং পরবর্তীতে পার্শ্ব চরিত্রেও শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার লাভ করেন। ২০১৬ সালে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ‘আজীবন সম্মাননা’ প্রদান করা হয়। ববিতা অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘নয়নমনি’, ‘বসুন্ধরা’, ‘বাঁদী থেকে বেগম’, ‘রামের সুমতি’ ও ‘কে আপন কে পর’।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...