✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

এমন স্বামী পাওয়া আল্লাহর নিয়ামত ছাড়া কিছু নয় : শবনম ফারিয়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-৩১, | ১৮:৫৮:১৩ |
এই যুগে এমন মানুষ পাওয়া আল্লাহর নিয়ামত ছাড়া কিছু নয়- স্বামীকে নিয়ে এমনই মন্তব্য করলেন অভিনেত্রী শবনম ফারিয়া। শনিবার দুপুরে নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করে দেবীখ্যাত অভিনেত্রী স্বামীকে নিয়ে একটি পোস্ট দিয়েছেন।

শবনম ফারিয়া বলেন, আমার স্বামীকে দায়িত্ব নিতে দেখে, সত্যিকারের একজন পুরুষের মতো আচরণ করতে দেখে আমার হৃদয় কৃতজ্ঞতায় ভরে যায়। আল্লাহ আমাকে এত সহজ-সরল, নিষ্ঠাবান একটি আত্মা উপহার দিয়েছেন।

এই যুগে এমন একজন মানুষ পাওয়া আল্লাহর পক্ষ থেকে সরাসরি একটি নিয়ামত ছাড়া আর কিছুই নয়।

বিয়ে নিয়ে অনাগ্রহ ছিল জানিয়ে ফারিয়া বলেন, একটা সময় ছিল, যখন আবার বিয়ে করার ব্যাপারে আমি অনাগ্রহের মধ্যেই ছিলাম। আমার কাছের মানুষরা আমাকে বলেছিল, ‘তুমি যথেষ্ট কষ্ট পেয়েছ। আল্লাহ তোমাকে অনেক পরীক্ষা করেছেন।



ইনশা আল্লাহ, এখন থেকে সব কিছু ভালোই হবে।’

মূলত নতুন ঘরে ওঠার অভিজ্ঞতা নিয়ে এই পোস্টে অভিনেত্রী বলেন, আমাদের নিজেদের ঘরে ওঠার মাত্র তিন দিন হয়েছে। এই ক’দিনেই আমার শাশুড়ির ছোট ছেলেটাকে নিজের ঘরের কর্তা হিসেবে, একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে দায়িত্ব নিতে দেখছি আর তাতেই আমার জীবনটা সত্যিই সার্থক মনে হচ্ছে।

গত বছরেএর সেপ্টেম্বরে বিয়ে করলেন আলোচিত মডেল ও অভিনয়শিল্পী শবনম ফারিয়া।

স্বামীর নাম তানজিম তৈয়ব, তিনি রাজশাহীর ছেলে। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..