বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ঢাকা থেকে এসে সন্ধ্যা নদীতে নিখোঁজ শিক্ষার্থী জুনায়েদ লাশ উদ্ধার করছে নৌপুলিশ। রোববার সকাল ৯টার দিকে উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর এলাকার সন্ধ্যা নদী থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।
নদী থেকে উদ্ধার জুনায়েদ (১৫) ঢাকার ধানমন্ডির একটি ইংলিশ মিডিয়াম স্কুলে দশম শ্রেণির শিক্ষার্থী। সে ধানমন্ডি এলাকার বাসিন্দা আহমেদ সাকিবের ছেলে।
নৌপুলিশ জানিয়েছে, শনিবার ২৪ জানুয়ারি দুপুরে আগরপুর এলাকায় ঢাকা থেকে মায়ের সঙ্গে নানা জামান মিয়ার বাড়িতে বেড়াতে আসা জুনায়েদ (১৫) ও ইলহাম (১০) নামে দুই শিক্ষার্থী সন্ধ্যা নদীর পাড়ে ঘুরতে যায়। দুপুর ১টার দিকে তারা দুইজনেই সন্ধ্যা নদীতে গোসল করতে নামে।
ওই সময় তারা দুইজনেই নদীর স্রোতে তলিয়ে যেতে শুরু করে। এ সময় ওই এলাকার কয়েকজন যুবক নদীর পারে বসে স্কুল শিক্ষার্থীরা নদীতে তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে তারা নদীতে ঝাঁপ দিয়ে ইলহামকে উদ্ধার করে। তবে জুনায়েদকে উদ্ধার করতে পারেনি।
নিখোঁজ স্কুলশিক্ষার্থী জুনায়েদকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্য নিয়ে অভিযানের নামে নৌপুলিশ। রোববার সকাল ৯টার দিকে জুনায়েদের লাশ উদ্ধার করা হয়।
আগরপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ আমিরুল ইসলাম যুগান্তরকে বলেন, নিখোঁজের ২১ ঘণ্টা পর জুনায়েদের লাশ সন্ধ্যা নদী থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ জাতীয় আরো খবর..