মার্কিন আগ্রাসন ঠেকাতে ‌‘গেরিলা’ বাহিনী গঠন করছে কানাডা?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-২১, | ১৯:৪৭:৩৯ |

মার্কিন আগ্রাসনের আশঙ্কায় আফগান মুজাহিদিনদের আদলে পালটা প্রতিরোধের বিশেষ যুদ্ধ মডেল তৈরি করছে কানাডা। সম্প্রতি প্রভাবশালী সংবাদমাধ্যম গ্লোব অ্যান্ড মেইল দেশটির জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাতে এই চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল চেষ্টা এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত করার অব্যাহত দাবির মুখে অটোয়া এমন কৌশলগত পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। গত এক শতাব্দীর মধ্যে এ ঘটনা নজিরবিহীন।

কানাডীয় সামরিক পরিকল্পনাবিদদের মতে, দক্ষিণ দিক থেকে মার্কিন বাহিনী কোনো প্রথাগত হামলা চালালে মাত্র দুই দিনের মধ্যে কানাডার প্রধান স্থল ও সামুদ্রিক অঞ্চলগুলো তারা দখল করে নিতে পারে। এমন শক্তিশালী প্রথাগত সামরিক শক্তির সামনে সরাসরি যুদ্ধ করে টিকে থাকা সম্ভব নয় বলেই মূলত ১৯শে সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সোভিয়েত বিরোধী যুদ্ধে আফগান মুজাহিদিনদের ব্যবহৃত গেরিলা কৌশলের আশ্রয় নিতে চাইছে দেশটি। 

এই তাত্ত্বিক মডেলে নিয়মিত সেনাবাহিনীর পাশাপাশি সাধারণ নাগরিকদের সমন্বয়ে গঠিত ছোট ছোট ইউনিট থাকবে যারা অন্তর্ঘাতমূলক হামলা, ড্রোন আক্রমণ এবং হিট অ্যান্ড রান কৌশলে আগ্রাসী বাহিনীকে ব্যতিব্যস্ত রাখবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পাদিত ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে গ্রিনল্যান্ড, কানাডা, কিউবা এবং ভেনেজুয়েলার মানচিত্রের ওপর মার্কিন পতাকা উড়ছে। 


একই সঙ্গে ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে উত্তেজনা ছড়িয়ে ট্রাম্প ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে নিজ দেশের ভূখণ্ড করার জন্য চাপ দিচ্ছেন। এই পরিস্থিতিতে দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বিশ্বের মধ্যম শক্তির দেশগুলোকে মার্কিন আধিপত্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে যদি কোনো দেশ আলোচনার টেবিলে নিজের অবস্থান শক্ত না করতে পারে তবে তাকে অন্যের লক্ষ্যবস্তু হতে হবে। সংহতির প্রতীক হিসেবে গ্রিনল্যান্ডে একটি ছোট সেনাদল পাঠানোর বিষয়টিও কানাডা সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে। যদিও প্রতিরক্ষা কর্মকর্তারা এই মডেলটিকে স্রেফ তাত্ত্বিক বলে দাবি করেছেন, তবুও মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক কর্মকাণ্ড এবং ন্যাটোর ভেতরের ফাটল কানাডাকে তাদের দীর্ঘদিনের মিত্রের বিরুদ্ধে এমন অপ্রচলিত প্রতিরক্ষামূলক চিন্তা করতে বাধ্য করছে।

সূত্র: আরটি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...