✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ক্যাডারভুক্ত হয়েছেন ৯৪ পরিবার পরিকল্পনা কর্মকর্তা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৯-৩০, | ১১:৪৭:৫৭ |

পরিবার পরিকল্পনা অধিদফতরের ৯৪ জন নন-ক্যাডার পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে বিসিএস (পরিবার পরিকল্পনা) ক্যাডারে অন্তর্ভুক্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ।

গত ১৭ সেপ্টেম্বর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ-সচিব মোহাম্মদ মহসীন উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় প্রণীত বাংলাদেশ সিভিল সার্ভিস (পরিবার পরিকল্পনা) গঠন ও ক্যাডার আদেশ ২০২০ এবং দি বাংলাদেশ সিভিল সার্ভিস রিক্রুটমেন্ট রুলস ১৯৮১ এর সংশোধনপূর্বক ৯ সেপ্টেম্বর প্রকাশিত গেজেটের আলোকে ওই ৯৪ জন নন-ক্যাডার কর্মকর্তাকে ক্যাডারে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদেরকে ভূতাপেক্ষভাবে ১৯৯৫ সালের ১১ সেপ্টেম্বর থেকে বিসিএস পরিবার পরিকল্পনা ক্যাডার অন্তর্ভুক্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..