ইরানের নেতৃত্বকে সম্মান ও ধন্যবাদ জানালেন ট্রাম্প

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-১৭, | ১১:৫৪:৫৪ |
ইরানে গ্রেপ্তার হওয়া শত শত বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা বাতিল করায় দেশটির নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে শুক্রবার (১৬ জানুয়ারি) দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আমি ইরানের নেতৃত্বের প্রতি অত্যন্ত সম্মান জানাই, যারা সব নির্ধারিত ফাঁসিকে বাতিল করেছেন, যা গতকাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ধন্যবাদ!’

ট্রাম্প আরও বলেন, ‘উপসাগরীয় কোনো দেশ বা ইসরায়েল আমাকে হামলা থেকে বিরত রেখেছে- এমন মন্তব্য সঠিক নয়; কেউ আমাকে বোঝায়নি; আমি নিজেই নিজেকে বুঝিয়েছি।’

সাংবাদিকদের তিনি বলেন, ‘কারও ফাঁসি হয়নি। তারা ফাঁসি বাতিল করেছে। এটি আমার ওপর বড় প্রভাব ফেলেছে।’

এর আগে বৃহস্পতিবার হোয়াইট হাউস জানায়, টানা কয়েক সপ্তাহের বিক্ষোভের প্রেক্ষাপটে ইরানি কর্তৃপক্ষ ৮০০টি নির্ধারিত মৃত্যুদণ্ড ‘স্থগিত’ করেছে এবং যুক্তরাষ্ট্র এই পরিস্থিতি ‘সতর্কভাবে পর্যবেক্ষণ’ করছে।

ট্রাম্প বারবার ইরানের বিক্ষোভকারীদের পাশে থাকার অঙ্গীকার করেছেন।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...