✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

অবসরের ঘোষণা দিলেন ৮ বিশ্বকাপজয়ী অ্যালিসা হিলি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-১৩, | ১১:৩৪:০২ |
অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটের অন্যতম সফল তারকা ও অধিনায়ক অ্যালিসা হিলি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ৮টি বিশ্বকাপ জয়ের গৌরবময় ক্যারিয়ারের ইতি টানছেন তিনি। আগামী ফেব্রুয়ারি-মার্চে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজটিই হবে তার শেষ আন্তর্জাতিক সিরিজ।

ট্রিপল এম ক্রিকেটের ‘উইলো টক’ পডকাস্টে হিলি জানান, ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর পার্থে অনুষ্ঠেয় দিন-রাতের টেস্ট ম্যাচ দিয়ে তিনি বুটজোড়া তুলে রাখবেন। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলকে নতুন করে গুছিয়ে নেওয়ার সুযোগ দিতে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না তিনি।


বিদায়ের কারণ হিসেবে মানসিক ক্লান্তি ও চোটের সঙ্গে লড়াইয়ের কথা উল্লেখ করেছেন হিলি। তিনি বলেন, ‘অনেক দিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম। গত কয়েক বছর মানসিকভাবে আমাকে অনেকটা শুষে নিয়েছে। মাঠে আমি সবসময় প্রতিদ্বন্দ্বিতামূলক থাকতে চাই, জিততে চাই। কিন্তু চোট আর মানসিক ধকল মিলিয়ে এখন সরে দাঁড়ানোটাই সঠিক মনে হয়েছে।’

উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে হিলি অস্ট্রেলিয়ার হয়ে ১০টি টেস্ট, ১২৩টি ওয়ানডে ও ১৬২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ছয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও দুটি ওয়ানডে বিশ্বকাপ জয় করেছেন তিনি। এছাড়া আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের পুরস্কারও জিতেছেন দুইবার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..