✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

হামজার দুর্দান্ত পারফরম্যান্সে এফএ কাপের চতুর্থ রাউন্ডে লেস্টার সিটি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-১০, | ২৩:০৭:৩৩ |
লেস্টার সিটির জার্সিতে ইদানীং তাকে লেফট-ব্যাক কিংবা রাইট-ব্যাক পজিশনেই বেশি দেখা যায়। তবে দীর্ঘ বিরতির পর প্রিয় পজিশন ‘ডিফেন্সিভ মিডফিল্ড’-এ ফিরেই নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি বংশোদ্ভূত এই তারকার দুর্দান্ত নৈপুণ্যে শেল্টেনহাম টাউনকে হারিয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছে লেস্টার সিটি।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে শেল্টেনহামের বিপক্ষে ২-০ গোলের দাপুটে জয় পেয়েছে লেস্টার। ম্যাচের ২৩ মিনিটে জাম্বিয়ান ফরোয়ার্ড প্যাটসন ডাকার গোলে লিড নেয় ‘ফক্স’রা। বিরতির ঠিক আগমুহূর্তে ব্যবধান দ্বিগুণ করেন স্টেফি মাভিডিডি। শেষ পর্যন্ত এই দুই গোলের লিড ধরে রেখেই মাঠ ছাড়ে মার্টি সিফুয়েন্তেসের দল।

প্রতিপক্ষের মাঠে শুরুর একাদশেই সুযোগ পান ২৮ বছর বয়সী হামজা চৌধুরী এবং পুরো ৯০ মিনিট মাঠ মাতান। ফুটবল বিষয়ক অ্যাপ ‘ফুটমুব’-এর রেটিং অনুযায়ী হামজা পেয়েছেন ৭.৫ স্কোর। মাঝমাঠে থেকে খেলা নিয়ন্ত্রণ করার পাশাপাশি তিনি গোলের লক্ষ্যে দুটি শট নেন। ম্যাচে রেকর্ড ৯৫ বার বল স্পর্শ করেছেন এবং প্রতিপক্ষের বক্সে বল বাড়িয়েছেন ১১ বার।

রক্ষণ সামলানোর মূল দায়িত্বে থাকা হামজা ৩টি ট্যাকল, ২টি রিকভারি এবং একটি শট ব্লক করে শেল্টেনহামের আক্রমণভাগকে হতাশ করেন। এছাড়া দুইবার সফল ড্রিবলিংয়ের পাশাপাশি ম্যাচে সর্বোচ্চ তিনবার ফাউলের শিকার হয়েছেন এই মিডফিল্ডার।

এফএ কাপে সাফল্যের মুখ দেখলেও লিগ চ্যাম্পিয়নশিপে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই লেস্টার সিটি। শেষ ১০ ম্যাচের ৫টিতেই হেরে পয়েন্ট টেবিলের ১২ নম্বরে নেমে গেছে তারা। এই ছন্দহীনতা কাটিয়ে উঠতে আগামী শনিবার (১৭ জানুয়ারি) টেবিল টপার কভেন্ট্রি সিটির বিপক্ষে অগ্নিপরীক্ষায় নামবে হামজা চৌধুরীর দল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..