যুক্তরাষ্ট্রে কী নিয়ে আটক দুই ভারতীয়, যা দিয়ে ১ লাখ ১৩ হাজার মানুষ হত্যা সম্ভব

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-০৮, | ২১:১২:৫৩ |
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে দুই ভারতীয় ট্রাকচালককে আটক করেছে পুলিশ। তাদের কাছে পাওয়া গেছে ৭০ লাখ মার্কিন ডলার মূল্যের ৩০৯ পাউন্ড কোকেন। হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের (ডিএইচএস) মতে, এই পরিমাণ কোকেন ‘১ লাখ ১৩ হাজারের বেশি আমেরিকানকে হত্যার জন্য যথেষ্ট’। খবর এনডিটিভির।

গ্রেপ্তার দুই ব্যক্তি হলেন–২৫ বছর বয়সী গুরপ্রীত সিং এবং ৩০ বছর বয়সী জাসবীর সিং। তারা যথাক্রমে ২০২৩ ও ২০১৭ সালে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। সম্প্রতি হাইওয়েতে পুলিশি টহল চলাকালে তাদের সেমি-ট্রাক থামানো হয়। এরপর একটি মাদক শনাক্তকারী কুকুর ট্রাকটিতে কোকেনের উপস্থিতি সম্পর্কে কর্মকর্তাদের সতর্ক করে।

ফক্স৫৯-এর মাধ্যমে প্রাপ্ত আদালতের নথি অনুযায়ী, ট্রাকের স্লিপার বার্থে ‘কম্বলে ঢাকা অসংখ্য কার্ডবোর্ড বাক্স’ উদ্ধার করা হয়। পরে দুই চালককে পুটনাম কাউন্টি জেলে নেয়া হয়।

ইন্ডিয়ানা স্টেট পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে মাদক পাচারের ফৌজদারি অভিযোগ আনা হয়েছে। ফক্স ৩২ শিকাগোর প্রতিবেদনে বলা হয়েছে, তাদের বিরুদ্ধে বহিষ্কার (ডিপোর্টেশন) সংক্রান্ত হোল্ডও জারি করা হয়েছে।

তবে অভিযুক্ত দুই ব্যক্তি দাবি করেছেন, ট্রাকের ভেতরে কী ছিল সে সম্পর্কে তারা অবগত ছিলেন না। তারা জানান, ট্রাকের কোম্পানি তাদের রিচমন্ডে একটি ভারতীয় রেস্তোরাঁয় ট্রাকটি নিয়ে গিয়ে মালামাল তোলার জন্য অপেক্ষা করতে নির্দেশ দিয়েছিল।

তদন্তে জানা গেছে, গুরপ্রীত সিং ২০২৩ সালের ১১ মার্চ অ্যারিজোনা সীমান্ত দিয়ে এবং জাসবীর সিং ২০১৭ সালের ২১ মার্চ ক্যালিফোর্নিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। জাসবীরকে গত মাসে ক্যালিফোর্নিয়ার সান বার্নারডিনোতে চুরি করা সম্পত্তি গ্রহণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল।

ডিএইচএস-এর সহকারী সচিব ট্রিসিয়া ম্যাকলাফলিন বলেন, ‘গ্যাভিন নিউসমের (ক্যালিফোর্নিয়ার গভর্নর) বেপরোয়া নীতির কারণে এই দুই অপরাধী অবৈধ অভিবাসী ক্যালিফোর্নিয়া রাজ্য থেকে বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স পেয়েছিল। পরে তারা একটি সেমি-ট্রাকের ভেতরে ৩০০ পাউন্ড কোকেন পাচারের অভিযোগে গ্রেপ্তার হয়েছে।’

তিনি আরও বলেন, ‘গ্যাভিন নিউসম এবং তার মতো আশ্রয়দাতা রাজনীতিকরা এমনকি গত ডিসেম্বরে এই অপরাধী অবৈধ অভিবাসীদের একজনের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা মানতেও অস্বীকৃতি জানিয়েছিলেন।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...