প্রার্থিতা বাছাইয়ের ক্ষেত্রে বড় ধরনের বৈষম্য হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। বুধবার (৭ জানুয়ারি) নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি এই অভিযোগ করেন।
আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, মামলার ক্ষেত্রে বিএনপির অনেকের মনোনয়নপত্র গ্রহণ করলেও জামায়াতের প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। দ্বৈত নাগরিকত্ব থাকার পরও বিএনপি নেতা আবদুল আওয়াল মিন্টুর মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। যা বৈষম্য তৈরি করেছে।
তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড এখনও তৈরি হয়নি। প্রচারণার ক্ষেত্রে কোনো নেতাকে বেশি প্রটোকল দেয়া হচ্ছে। যা জনগনের মাঝে রং ম্যাসেজ দেয়া হচ্ছে। প্রটোকল সবার জন্য সমান হতে হবে।
নিরপেক্ষ ডিসি এসপি নিয়োগের দাবি জানিয়ে জামায়াতের এই নায়েবে আমির বলেন, অনেকেই সুস্পষ্টভাবে নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন করছেন। শুধু আশ্বাস নয়, ইসিকে ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।
সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা দেয়ার দাবি জানিয়ে তিনি বলেন, একটি দল নির্বাসনে গিয়েছে। দেশের স্বার্থে সব দলকে কাজ করতে হবে।
ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, জামায়াতের আমিরের সঙ্গে ভারতে কোনো ফরমাল বৈঠক হয়নি। তিনি অসুস্থ থাকা অবস্থায় ভারতের দূতাবাস থেকে দেখতে এসেছিলেন।
এ জাতীয় আরো খবর..