সরকার নিউটনের সূত্রের মতো প্রতিক্রিয়া দেখিয়েছে: মুস্তাফিজ ইস্যুতে অর্থ উপদেষ্টা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-০৬, | ১৬:৩৬:৩৯ |
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) বাদ দেয়ার পর পাল্টা পদক্ষেপ নিয়েছে বাংলাদেশও।  টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে সেদেশে না যাওয়াসহ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশে আইপিএলের সকল খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখতে সোমবার নির্দেশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়। সরকারের এমন পদক্ষেপকে নিউটনের সূত্রের মতো করে দেখেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 

অর্থ উপদেষ্টা বলেন, ‘এই ধরনের অ্যাকশন কেউ যদি শুরু করে তার একটা রিঅ্যাকশন হবে। নিউটনের ল, অ্যাকশন-রিঅ্যাকশন। এইটাই বললাম।’ বলে রাখা ভালো, নিউটনের তৃতীয় সূত্র হলো, ‘প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে।’

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে ব্রিফ করে এসব কথা বলেন ড. সালেহউদ্দিন আহমেদ। 


অর্থ উপদেষ্টা বলেন, ‘আইপিএল সম্প্রচার বন্ধ অর্থনীতি কিংবা সরকারি ক্রয়কে প্রভাবিত করবে না বলে মনে করি। এ সমস্যার শুরু বাংলাদেশ করেনি। এমন না, দয়া-দাক্ষিণ্য করে মুস্তাফিজকে নেয়া হয়েছে। সে একজন ভালো প্লেয়ার, বিখ্যাত প্লেয়ার। যেটা হয়েছে সেটা দুর্ভাগ্যজনক, এটা দু'দেশের কারো জন্যই ভালো হয়নি। বাংলাদেশের প্রতিক্রিয়া যথাযথ। হিটলারের সময়ও অলিম্পিক হয়েছে।  রাজনৈতিক কিংবা অর্থনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হোক এটি আমরা চাই না। ’

ড. সালেহউদ্দিন আরও বলেন, ‘আইপিএল সম্প্রচার বন্ধের বিষয়টি ক্রিয়া-প্রতিক্রিয়া হিসাবে দেখতে হবে। ডেকে নিয়ে আমাদের খেলোয়াড় প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ যে প্রতিক্রিয়া দেখিয়েছে সেটি বলিষ্ঠ এবং যথাযথ মনে করি। ভারতকেও এ সিদ্ধান্ত ভাবাচ্ছে। শশী থারুর বলেছেন, ভারতের এটি করা উচিৎ হয়নি। আশা করি, ভারতের শুভবুদ্ধির উদয় হবে এবং খেলা, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আমরা চালিয়ে যেতে পারবো।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...