ভেনেজুয়েলার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ফের গুলি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-০৬, | ১২:০৭:৪৯ |
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে সোমবার গভীর রাতে গুলির শব্দ শোনা গেছে। একাধিক প্রত্যক্ষদর্শী এ তথ্য জানিয়েছেন। এর আগে শুক্রবার (২ জানুয়ারি) শেষ রাতে দেশটিতে সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র।

সরকারের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র বলেছে, দুই দিন আগে প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়া হলেও ভেনেজুয়েলায় পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে।

মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার পর তার ডেপুটি ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ওই সূত্র বলেছে, অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দেলসি রদ্রিগেজের শপথ গ্রহণের কয়েক ঘণ্টা পর স্থানীয় সময় সোমবার রাত আটটার দিকে (গ্রিনিচ মান সময় রাত ১২টা) কারাকাসের মধ্যাঞ্চলে অবস্থিত মিরাফ্লোরেস প্রাসাদের ওপর দিয়ে অজ্ঞাত ড্রোন উড়ে যায়। এ সময় নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি ছোড়ে।

প্রাসাদ থেকে পাঁচ ব্লক দূরে বসবাসকারী এক ব্যক্তির ভাষ্য অনুযায়ী, ওই সময় টানা গুলির শব্দ শোনা গেলেও তা শনিবার ভোররাতে হওয়া মার্কিন হামলার মতো তীব্র ছিল না। তিনি বলেন, প্রায় এক মিনিট ধরে গুলি চলেছে।


নাম প্রকাশ না করার শর্তে ওই ব্যক্তি আরও বলেন, ‘প্রথমেই আমার মনে হয়েছিল, আকাশে কোনো উড়োজাহাজ আছে কি না, তা দেখি। কিন্তু সেখানে কোনো উড়োজাহাজ ছিল না। আমি আকাশে শুধু দুটি লাল আলো দেখেছি। কী হচ্ছে তা বুঝতে সবাই নিজ নিজ জানালা দিয়ে বাইরে তাকাচ্ছিল আকাশে কোনো উড়োজাহাজ আছে কি না, তা দেখার জন্য।’

এএফপি এ বিষয়ে জানতে ভেনেজুয়েলার যোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল। কিন্তু তারা তাৎক্ষণিকভাবে এএফপির অনুরোধে সাড়া দেয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, আকাশে ট্রেসার বুলেটের মতো কিছু একটা ছোড়া হয়েছে। ভিডিওতে আরও দেখা গেছে, গুলি ছোড়ার পর নিরাপত্তা বাহিনীর অনেক সদস্য প্রাসাদের দিকে ছুটে যাচ্ছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...