✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

অনুরাগীদের জন্য বড় পদক্ষেপ নিলেন দীপিকা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-০৫, | ১৯:৩১:০৩ |
বলিউডের ‘ডিভা’ দীপিকা পাড়ুকোনের জীবনে এক বিশেষ মাইলফলক হয়ে থাকল তার এবারের জন্মদিন। জীবনের ৪০ বসন্ত পার করলেন এই অভিনেত্রী। তবে নিজের এই বিশেষ দিনটি কেবল কাছের মানুষদের সঙ্গে নয়, বরং একান্ত অনুরাগী ও ভক্তদের সঙ্গেই উদ্‌যাপন করলেন তিনি। মা হওয়ার পর এটি তার দ্বিতীয় জন্মদিন, তাই আয়োজনেও ছিল অভিনবত্বের ছোঁয়া।


দীপিকার এবারের জন্মদিনের মূল আকর্ষণ ছিল ভক্তদের প্রতি তার ভালোবাসা। কেবল একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজনই নয়, ভিনরাজ্যে থাকা অনেক ভক্তের জন্য নিজ খরচায় বিমানের টিকিট বুক করে দিয়েছেন অভিনেত্রী। এখানেই শেষ নয়, বিমানবন্দর থেকে অনুষ্ঠানস্থলে পৌঁছানোর জন্য তাদের ব্যক্তিগত গাড়ি ও চালকের সুবিধাও করে দেন তিনি। 

প্রিয় তারকার এমন উদারতায় আপ্লুত ভক্তরা। বড়দিনের আমেজে এলাহি আয়োজন জন্মদিনের উৎসবটি সেজেছিল বড়দিনের আমেজে। অন্দরমহল জুড়ে ছিল বিশালাকার ক্রিসমাস ট্রি ও আলোকসজ্জা। খাবারেও ছিল রাজকীয় আয়োজন। চাট, হরেক রকমের দক্ষিণী খাবার ও জিভে জল আনা ডেজার্টের গন্ধে ম ম করছিল চারপাশ। 

সেখানে উপস্থিত অনুরাগীদের সামনেই একটি বড় কেক কাটেন দীপিকা। পরনে ছিল উজ্জ্বল ‘ওয়াইন’ রঙের স্টাইলিশ কো-অর্ড সেট, যা তার লুকে যোগ করেছিল বাড়তি আভিজাত্য। মানসিক স্বাস্থ্য ও অনুপ্রেরণার বার্তা উৎসবের আনন্দের মাঝেও দীপিকা কথা বলেছেন জীবন ও মানসিক স্বাস্থ্য নিয়ে।

সোশ্যাল মিডিয়ায় ও অনুষ্ঠানে ভক্তদের উদ্দেশে তিনি লেখেন, ‘যখন মনে হবে জীবনে অনেক কিছু ঠিকঠাক হচ্ছে না, তখনও হাল ছাড়া যাবে না। তোমরা নিজেদের নিয়ে যা ভাবছো, তার চেয়েও অনেক বেশি ভালো করছো তোমরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..