আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেয়ার পর মোদিকে ওয়াইসির ‘আক্রমণ’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-০৪, | ২০:১২:৩৪ |
ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের সমালোচনার পর দেশটির ক্রিকেট বোর্ডের নির্দেশে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে বাংলাদেশে। ভারতের কেউ কেউও বিষয়টিকে ভালোভাবে দেখছেন না। এই ইস্যুটিকে কেন্দ্র করে নরেন্দ্র মোদিকে নিশানা বানিয়েছেন 'অল ইন্ডিয়া মজলিশ-এ-ইত্তেহাদুল মুসলিমিন’ (এআইএমআইএম) প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। 

শনিবার (৩ জানুয়ারি) মুম্বাইয়ের এক সভায় ওয়াইসি বলেন, ‘বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনায় আমিও নিন্দা জানিয়েছি। কিন্তু মোদিজি আপনি এটা তো বলুন, বাংলাদেশের যখন মব লিঞ্চিং হয় তখন আপনার রাগ হয়, কিন্তু মহারাষ্ট্রের জলগাঁওয়ে সুলেমান খান পাঠানকে পিটিয়ে হত্যা করা হয়েছিল, ওই ঘটনায় আপনার কেন রাগ আসে না? ভারত হোক বা বাংলাদেশ; মানুষের জীবন মানুষই। হিন্দুদের যেমন জীবন আছে, মুসলমানদেরও জীবন আছে।’

এরপর মুস্তাফিজের প্রসঙ্গেই হিন্দুত্ববাদী সংগঠন এবং হিন্দুদের উদ্দেশে ওআইসি আরো বলেন, 'আমাদের হিন্দু ভাইবোনদের উদ্দেশে বলছি, মুস্তাফিজুরকে সরিয়ে দিয়ে আপনারা মিষ্টি বিলি করছেন, হই-হুল্লোড়ে মেতে উঠেছেন, বিজেপি বলছে আমাদের প্রতিবাদের সুফল মিলেছে। কিন্তু আপনারা নরেন্দ্র মোদিকে গিয়ে জিজ্ঞাসা করুন গত বছরে বাংলাদেশকে কেন্দ্রীয় সরকার ১২০ কোটি রুপি অর্থ সহায়তা দিয়েছে, ভারত থেকে ১১৬০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে পাঠানো হচ্ছে, গত ১০ বছরে মোদি সরকার বাংলাদেশকে লেটার অফ ক্রেডিট হিসেবে ৮ বিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তা করেছে।'

মুস্তাফিজকে কলকাতার বাদ দেয়ার পর ভারতে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। গতকাল বিসিসিআই-এর কঠোর সমালোচনা করেছেন ভারতের সাবেক বিশ্বকাপজয়ী পেসার মদন লাল।

ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’-কে তিনি বলেছিলেন, ‘খেলাধুলার ভেতরে রাজনীতির প্রভাব দিন দিন ভয়াবহভাবে বাড়ছে। আমার মনে হয়, বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে কারণ তাদের প্রশ্ন করার কেউ নেই। কেউই বোর্ডকে চ্যালেঞ্জ করতে পারে না। আমি বুঝতে পারছি না, কেন খেলাধুলার মধ্যে এত রাজনীতি ঢুকে পড়ছে। ক্রিকেট কোন দিকে যাচ্ছে এবং খেলাধুলার ভবিষ্যৎই বা কী, সেটাই এখন বড় প্রশ্ন।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...