✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০১-০৩, | ১৭:৩৫:০৮ |২০২৫ সাল বিশ্ব সিনেমার ইতিহাসে এক ব্যতিক্রমী বছর। এই বছর প্রমাণ করে দিয়েছে থিয়েটার এখনো মরেনি, বরং ভালো গল্প, বড় ক্যানভাস আর দর্শনীয় নির্মাণ থাকলে দর্শক হলমুখী হতে দ্বিধা করেন না। হলিউডের সঙ্গে সঙ্গে চীন, জাপান ও আন্তর্জাতিক অ্যানিমেশন ইন্ডাস্ট্রিও এবার বক্স অফিসে বড় চমক দেখিয়েছে। সুপারহিরো,অ্যানিমেশন,গেমভিত্তিক সিনেমা থেকে শুরু করে সায়েন্স ফিকশন সব মিলিয়ে ২০২৫ ছিল বৈচিত্র্যের বছর। চলুন দেখে নেয়া যাক ২০২৫ সালের সবচেয়ে বেশি আয় করা ১১টি সিনেমা,বিস্তারিত তথ্যসহ
১. নে ঝা টু
ইউ ইয়াং পরিচালিত সিনেমাটি বছরের শুরুতে মুক্তির পর বেশ আলোচনায় ছিল। চীনা মিথোলজিভিত্তিক এই অ্যানিমেশন সিনেমাটি ২০২৫ সালের সবচেয়ে বড় চমক। সিনেমাটি প্রায় ২ বিলিয়ন ডলারের বেশি আয় করেছিল। ‘নে ঝা’ চরিত্রটি চীনে সুপারহিরোর মতো জনপ্রিয়। দ্বিতীয় কিস্তিতে গল্প আরও আবেগঘন ও দৃশ্যত বিশাল আকারে হাজির হয়। চীন ছাড়াও এশিয়া ও পশ্চিমা বাজারে সিনেমাটি অভাবনীয় সাড়া ফেলে এবং ইতিহাসের সর্বোচ্চ আয় করা অ্যানিমেশনগুলোর একটি হয়ে ওঠে।

ইউ ইয়াং পরিচালিত সিনেমাটি বছরের শুরুতে মুক্তির পর বেশ আলোচনায় ছিল। চীনা মিথোলজিভিত্তিক এই অ্যানিমেশন সিনেমাটি ২০২৫ সালের সবচেয়ে বড় চমক। ছবি: আইএমডিবি
২. জুটোপিয়া ২
ডিজনির জনপ্রিয় অ্যানিমেশন ‘জুটোপিয়া’র সিক্যুয়েল এই সিনেমা। জ্যারেড বুশ পরিচালিত সিনেমায় দেখা যায় নিক ওয়াইল্ড ও জুডি হপস আবারও অপরাধ দমনে নামেন। সামাজিক বার্তা,রাজনীতি ও বৈচিত্র্যের গল্প মিশে আছে সিনেমাটিতে। পরিবারসহ দেখার মতো এই সিনেমা আবারও ডিজনিকে বিলিয়ন ক্লাবে নিয়ে যায়।

ডিজনির জনপ্রিয় অ্যানিমেশন ‘জুটোপিয়া’র সিক্যুয়েল এই সিনেমা। ছবি: সংগৃহীত
৩. লিলো অ্যান্ড স্টিচ
ডিজনির ক্লাসিক অ্যানিমেশনকে লাইভ-অ্যাকশনে রূপ দেয়া এই সিনেমাটি আবেগ ও নস্টালজিয়ার কারণে দর্শকদের মন জয় করে। লিলো ও এলিয়েন স্টিচের বন্ধুত্ব নতুন প্রজন্মের পাশাপাশি পুরোনো দর্শকদেরও হলে টেনে আনে। ডিন ফ্লেইশার ক্যাম্প পরিচালিত এই সিনেমায় লিলোর চরিত্রে অভিনয় করেছেন মাইয়া কিহালো। তার অভিনয় দর্শকের মন জয় করে সেই সঙ্গে বক্স অফিস মাতিয়ে নতুন আলোচনা সূত্র পাত করে।

ডিজনির ক্লাসিক অ্যানিমেশনকে লাইভ-অ্যাকশনে রূপ দেয়া এই সিনেমাটি আবেগ ও নস্টালজিয়ার কারণে দর্শকদের মন জয় করে। ছবি: আইএমডিবি
৪. এ মাইনক্রাফট মুভি
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও গেম অবলম্বনে তৈরি এই সিনেমাটি তরুণ দর্শকদের জন্য ছিল এক বিশাল আয়োজন। গেমের ব্লক-স্টাইল ভিজ্যুয়ালকে সিনেমায় রূপ দেয়া সহজ কাজ ছিল না, কিন্তু নির্মাতারা সেই চ্যালেঞ্জে সফল হয়েছেন। জ্যারেড হেস পরিচালিত এই সিনেমায় জ্যাক ব্ল্যাক ও জেসন মোমোয়ার অভিনয় দর্শককে মুজ্ঞহ করে। সিনেমাটি ৯৫৮ মিলিয়ন ডলায় আয় করে।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও গেম অবলম্বনে তৈরি এই সিনেমাটি তরুণ দর্শকদের জন্য ছিল এক বি
৫. জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ
ডাইনোসরের রোমাঞ্চ নিয়ে ২০২৫ সালে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ’। এই সিনেমার পরিচালনার দায়িত্বে ছিলেন গ্যারেথ এডওয়ার্ডস, যিনি এর আগে রগ ওয়ান: আ স্টার ওয়ার্স স্টোরি দিয়ে প্রশংসিত হন। নতুন এই কিস্তিতে আগের পরিচিত চরিত্রের বদলে সম্পূর্ণ নতুন গল্প ও চরিত্র নিয়ে এগিয়েছে নির্মাতারা। সিনেমাটিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন স্কারলেট জোহানসন, জোনাথন বেইলি ও মাহেরশালা আলি। আধুনিক ভিজ্যুয়াল ইফেক্ট, ভয়ংকর ডাইনোসর ও টানটান অ্যাকশনে ভর করে ‘রিবার্থ’ ফ্র্যাঞ্চাইজি ৮৬৯ মিলিয়ন ডলার আয় করে নেয়।

ডাইনোসরের রোমাঞ্চ নিয়ে ২০২৫ সালে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ’। এই সিনেমার পরিচালনার দায়িত্বে ছিলেন গ্যারেথ এডওয়ার্ডস, যিনি এর আগে রগ ওয়ান: আ স্টার ওয়ার্স স্টোরি দিয়ে প্রশংসিত হন। ছবি: সংগৃহীত
৬. ডেমন স্লেয়ার: ইনফিনিটি ক্যাসেল
জাপানি অ্যানিমে ভক্তদের জন্য ২০২৫ সালের অন্যতম আলোচিত মুক্তি ‘ডেমন স্লেয়ার: ইনফিনিটি ক্যাসেল’। জনপ্রিয় মাঙ্গা সিরিজ কিমেতসু নো ইয়াইবা অবলম্বনে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছেন হারুও সোতোজাকি। স্টুডিও ইউফোটেবলের ব্যানারে নির্মিত ছবিতে তানজিরো ও তার সঙ্গীদের ভয়ংকর লড়াই ও আবেগঘন যাত্রা আরও গাঢ়ভাবে তুলে ধরা হয়েছে। চোখধাঁধানো অ্যানিমেশন ও টানটান গল্প সিনেমাটিকে দর্শকপ্রিয় করেছে। ৭৮০ মিলিয়ন ডলার আয় করে সিনেমাটিকে ব্লকবাস্টারে পরিণত হয়।

জাপানি অ্যানিমে ভক্তদের জন্য ২০২৫ সালের অন্যতম আলোচিত মুক্তি ‘ডেমন স্লেয়ার: ইনফিনিটি ক্যাসেল’। ছবি: আইএমডিবি
৭. হাউ টু ট্রেইন ইওর ড্রাগন
অ্যানিমেশন থেকে লাইভ-অ্যাকশনে রূপ নেয়া ‘হাউ টু ট্রেইন ইওর ড্রাগন’ ২০২৫ সালে বিশ্বজুড়ে মুক্তি পায়। এটি পরিচালনা করেছেন ডিন ডিব্লোইস, যিনি মূল অ্যানিমেশন ট্রিলজিরও নির্মাতা। হিকাপ চরিত্রে অভিনয় করেছেন মেসন থেমস, আর অ্যাস্ট্রিডের ভূমিকায় দেখা গেছে নিকো পার্কারকে। মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলে এবং বিশ্বব্যাপী ৬৩৬ মিলিয়ন ডলার ঘরে আয় করে । ড্রাগন ও মানুষের বন্ধুত্বের গল্প নতুন প্রজন্মের দর্শকদেরও মুগ্ধ করেছে।

অ্যানিমেশন থেকে লাইভ-অ্যাকশনে রূপ নেয়া ‘হাউ টু ট্রেইন ইওর ড্রাগন’ ২০২৫ সালে বিশ্বজুড়ে মুক্তি পায়। এটি পরিচালনা করেছেন ডিন ডিব্লোইস, যিনি মূল অ্যানিমেশন ট্রিলজিরও নির্মাতা।
৮. এফ১: দ্য মুভি
ফর্মুলা ওয়ানের রোমাঞ্চকে বড় পর্দায় তুলে ধরেছে ২০২৫ সালের আলোচিত সিনেমা ‘এফ১: দ্য মুভি’। ছবিটি পরিচালনা করেছেন জোসেফ কোসিনস্কি, যিনি টপ গান: ম্যাভেরিক–এর জন্য প্রশংসিত। প্রধান চরিত্রে অভিনয় করেছেন হলিউড তারকা ব্র্যাড পিট, সঙ্গে রয়েছেন ড্যামসন ইদ্রিস ও কেরি কন্ডন। বাস্তব এফ১ রেসিং ট্র্যাক ও আসল রেসিং দলের সঙ্গে কাজ করায় সিনেমাটি বিশেষ বাস্তবতা পেয়েছে। মুক্তির পর বিশ্বব্যাপী বক্স অফিসে ছবিটি শক্তিশালী সূচনা করে।

ফর্মুলা ওয়ানের রোমাঞ্চকে বড় পর্দায় তুলে ধরেছে ২০২৫ সালের আলোচিত সিনেমা ‘এফ১: দ্য মুভি’। প্রধান চরিত্রে অভিনয় করেছেন হলিউড তারকা ব্র্যাড পিট, সঙ্গে রয়েছেন ড্যামসন ইদ্রিস ও কেরি কন্ডন।
৯. সুপারম্যান
ডিসি ইউনিভার্সকে নতুনভাবে শুরু করার লক্ষ্য নিয়ে ২০২৫ সালে মুক্তি পায় ‘সুপারম্যান’। সিনেমাটিপরিচালনা করেছেন জেমস গান যিনি একই সঙ্গে এর চিত্রনাট্যও লিখেছেন। নতুন প্রজন্মের সুপারম্যান হিসেবে দেখা গেছে ডেভিড কোরেনসওয়েটকে, আর লুইস লেনের চরিত্রে অভিনয় করেছেন র্যাচেল ব্রসনাহান। ক্লার্ক কেন্টের মানবিক দিক ও নৈতিক দ্বন্দ্বকে গুরুত্ব দিয়ে নির্মিত এই সিনেমা সুপারহিরো ঘরানায় নতুন মাত্রা যোগ করেছে। সিনেমাটি প্রায় ৬১৭ মিলিয়ন ডলার আয় করেছিল।

নতুন প্রজন্মের সুপারম্যান হিসেবে দেখা গেছে ডেভিড কোরেনসওয়েটকে, আর লুইস লেনের চরিত্রে অভিনয় করেছেন র্যাচেল ব্রসনাহান।
১০. মিশন: ইম্পসিবল –দ্য ফাইনাল রেকনিং
হলিউডের জনপ্রিয় অ্যাকশন ফ্র্যাঞ্চাইজির শেষ অধ্যায় হিসেবে ২০২৫ সালে মুক্তি পায় ‘মিশন: ইম্পসিবল দ্য ফাইনাল রেকনিং’। সিনেমাটি পরিচালনা করেছেন ক্রিস্টোফার ম্যাককোয়ারি। আগের পর্বগুলোর মতোই ইথান হান্ট চরিত্রে আবারও দেখা যায় টম ক্রুজকে, যিনি ভয়ংকর স্টান্ট ও টানটান অ্যাকশনের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছেন। এই পর্বে ইথান হান্টের জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ মিশন এবং তার সিদ্ধান্তের চূড়ান্ত পরিণতি তুলে ধরা হয়েছে। গল্প,অ্যাকশন ও আবেগ সব মিলিয়ে সিনেমাটি ‘মিশন: ইম্পসিবল’ সিরিজকে একটি স্মরণীয় বিদায় জানিয়েছে। সব মিলিয়ে সিনেমা বক্স অফিসে ৫৯৯ মিলিয়ন ডলার আয় করেছে।

হলিউডের জনপ্রিয় অ্যাকশন ফ্র্যাঞ্চাইজির শেষ অধ্যায় হিসেবে ২০২৫ সালে মুক্তি পায় ‘মিশন: ইম্পসিবল দ্য ফাইনাল রেকনিং’। ছবি: আইএমডিবি
১১. অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ
জেমস ক্যামেরনের মহাকাব্যিক ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ চলতি বছরের ১৯ ডিসেম্বর মুক্তি পায়। সিনেমাটি এখনো বিশ্বের বিভিন্ন প্রেক্ষাগৃহ মাতাচ্ছে।স এখনও পর্যন্ত ৫০০ মিলিয়ন ডলারের বেশি আয় করেছে। অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশের আয় আরও বাড়বে বলছেন সিনেমা বিশ্লেষকরা।
‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ চলতি বছরের ১৯ ডিসেম্বর মুক্তি পায়। সিনেমাটি এখনো বিশ্বের বিভিন্ন প্রেক্ষাগৃহ মাতাচ্ছে।স এখনও পর্যন্ত ৫০০ মিলিয়ন ডলারের বেশি আয় করেছে। ছবি: আইএমডিবি
আগের পর্বগুলোর ধারাবাহিকতায় এই সিনেমায় প্যান্ডোরার জগৎ নাভি জাতির সংস্কৃতি ও মানবদের সঙ্গে সংঘাত আরও গভীরভাবে তুলে ধরা হয়েছে। জেক সালি চরিত্রে স্যাম ওয়ার্থিংটন এবং নে’তিরি চরিত্রে জো সালদানা আবারও দর্শকের সামনে হাজির হন। আগুন ও ধ্বংসের প্রতীকী উপস্থাপনার মাধ্যমে ছবিটি ক্ষমতা,প্রতিশোধ ও টিকে থাকার লড়াইকে নতুন মাত্রায় নিয়ে গেছে।
২০২৫ সালের বক্স অফিস মাতানো সিনেমাগুলো বিভিন্ন ওটিটি প্লাটফর্মে মুক্তির পর ফের আলোচনায় এসেছিল। চলতি বছরে অ্যানিমেশন,ভিডিও গেম,এশিয়ান কনটেন্ট ও সুপারহিরো সবকিছু মিলিয়ে দর্শক পেয়েছেন বৈচিত্র্যময় অভিজ্ঞতা। সিনেমা এখন আর শুধু বিনোদন নয়,এটি বৈশ্বিক সংস্কৃতির শক্তিশালী মাধ্যম।
| 🕌 Fajr | 🕌 Dhuhr |
|---|---|
| -- | -- |
| 🕌 Asr | 🕌 Maghrib |
| -- | -- |
| 🕌 Isha | |
| -- | |
| দেশ ও মুদ্রা | ১ ইউনিট = টাকা | পরিবর্তন |
|---|---|---|
| ⏳ Currency data loading... | ||