✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ট্রিপল আর থেকে সরে দাঁড়ালেন আলিয়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৮-২৫, | ১১:১৩:১৬ |

‘বাহুবলি’ সিনেমাখ্যাত নির্মাতা এসএস রাজামৌলির পরবর্তী সিনেমা ‘রুদ্রম রণম রুধিরাম’ বা ‘ট্রিপল আর’। এতে নায়িকা চরিত্রে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের অভিনয়ের কথা থাকলেও সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। সম্প্রতি আলিয়া এ ঘোষণা দিয়েছেন। করোনা মহামারির কারণে দীর্ঘদিন সকল সিনেমার শুটিং বন্ধ ছিল। আবার শুটিং শুরু হওয়ায় শিডিউল জটিলতায় পড়েছেন আলিয়া ভাট। তাই ‘ট্রিপল আর’ সিনেমা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ এ ছবির জন্য শিডিউল দিতে পারছেন না তিনি। যদিও বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন তিনি। ‘ট্রিপল আর’ সিনেমায় অভিনেতা রাম চরণের বিপরীতে আলিয়ার অভিনয় করার কথা ছিল।

এখন আলিয়ার পরিবর্তে অন্য এক বলিউড অভিনেত্রীকে খুঁজছেন নির্মাতা রাজামৌলি। প্রাথমিকভাবে প্রিয়াংকা চোপড়াকে নেয়ার পরিকল্পনা করেছেন তারা। যদিও এ ব্যাপারে নায়িকা এখনো সম্মতি দেননি। এর আগে ‘জাঞ্জির’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন রাম চরণ ও প্রিয়াংকা। এদিকে আলিয়া ভাট এ ছবি থেকে সরে যাওয়া প্রসঙ্গে বলেন, আমার দু’টি ছবির শিডিউল আগে থেকে দেয়া ছিল। করোনার কারণে সে ছবিগুলোর কাজ করতে পারিনি। কিন্তু এখন সেগুলোর শুটিং শুরু হচ্ছে। একই সময়ে শুটিং শিডিউল পড়ে যাওয়ায় ‘ট্রিপল আর’ ছবিতে কাজ করতে পারছি না। এজন্য আমার নিজেরই খারাপ লাগছে। আমি দুঃখিত। কিন্তু কিছু করার নেই। ‘ট্রিপল আর’ সিনেমায় জুনিয়র এনটিআর-এর বিপরীতে বৃটিশ অভিনেত্রী অলিভিয়া মরিসকে দেখা যাবে। এ ছাড়া সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অজয় দেবগান। পাশাপাশি আছেন রে স্টেভেনসন, অ্যালিসন ডুডির মতো হলিউড তারকারা। কামারাস ভিমা ও আলুরি সীতারামা রাজু নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে ‘ট্রিপল আর’ সিনেমার গল্প। আগামী মাস থেকে সিনেমাটির শুটিং শুরুর কথা রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..